টি এইচ মাহির
প্রকাশ : ০৮ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ০৮ জুলাই ২০২৩, ০১:১৫ পিএম
প্রিন্ট সংস্করণ

ডানা

ডানা

এক সবুজ ঘাসফড়িং ও নীল প্রজাপতির গভীর বন্ধুত্ব ছিল। তারা ছোট্ট একটা বনে সুখে-দুঃখে দিন কাটাত। ফুলে ফুলে ঘুরে বেড়াত তারা। ঘাসফড়িংয়ের ছিল স্বচ্ছ সবুজাভ সাদা। প্রজাপতি ঘুরে বেড়াত তার নীল ডানা উড়িয়ে।

রঙিন প্রজাপতির সঙ্গে ঘাসফড়িংয়ের গলায় গলায় ভাব থাকলেও প্রজাপতি ঘাসফড়িংয়ের ডানা পছন্দ করত না। কেননা তার নিজের ডানা রঙিন হলেও ঘাসফড়িংয়ের ডানা ছিল রংহীন।

প্রজাপতি ঘাসফড়িংকে ডানাগুলো ফেলে দিতে বলত। কিন্তু ডানা ছাড়া ঘাসফড়িং উড়বে কী করে?

—তোমার ডানাগুলো খুব বিশ্রী। আমার ডানা দেখো। কেমন ঝলমল করছে। তোমার ডানাগুলো ফেলে দাও।

—ডানা ফেলে দিলে আমি উড়ব কী করে? এরকম ডানাই তো আমার আছে।

ডানা নিয়ে প্রতিদিন ছোটখাটো ঝগড়া লেগেই থাকত। তবে ডানা নিয়ে ঝগড়া বাধলেও বন্ধুত্ব ছিল অটুট। তারা একসঙ্গে উড়ে উড়ে ঘুরে বেড়াত। সন্ধ্যায় ফিরত।

এক দিন ঘাসফড়িং নদীর পাড়ে ঘুরতে যায়। এদিকে প্রজাপতি ঘুম থেকে উঠে দেখে ঘাসফড়িং নেই। বন্ধুকে না পেয়ে চিন্তায় পড়ে গেল। সে ঘাসফড়িংকে বনে খুঁজতে লাগল। খুঁজতে খুঁজতে প্রজাপতিটা বনে হারিয়ে গেল। দিকহারা প্রজাপতি একটা গাছে আশ্রয় নিল।

এদিকে সকালে নদীর পাড়ে ঘুরতে যাওয়া ঘাসফড়িং বেলা গড়াতেই বাসায় ফিরে এলো। কিন্তু ফিরে এসে সে তার বন্ধুকে দেখতে না পেয়ে চিন্তিত হয়ে পড়ল। তাই সেও বনে খুঁজতে লাগল তার বন্ধুকে।

খুঁজতে খুঁজতে সে প্রজাপতিকে একটা গাছের ডালে বসে থাকতে দেখল। এদিকে এই গাছে এক সাপ বাস করত। শিকারের গন্ধ পেয়ে সে বেরিয়ে এলো। ঘাসফড়িং দূর থেকে তার বন্ধুর পেছনে সাপ দেখে দ্রুত উড়ে এসে প্রজাপতিকে নিয়ে গাছের নিচে ঘাসে লুকাল।

এদিকে শিকার হারিয়ে সাপটা ভীষণ রেগে খুঁজতে লাগল প্রজাপতিকে। কিন্তু বুদ্ধিমান ঘাসফড়িং তার সবুজাভ ডানা মেলে প্রজাপতিকে নিয়ে এমনভাবে লুকাল, সাপ টেরই পেল না। ঘাসফড়িং কী করে লুকাল। সে তার বন্ধুকে ঘাসের ভেতর রেখে তার উপর বিছিয়ে দিয়েছিল নিজের ডানা। আর সেটা দেখে সাপ ভাবল এ বুঝি ঘাস।

সাপ চলে যাওয়ার পর প্রজাপতি বুঝতে পারল ঘটনা। সে ঘাসফড়িংকে ধন্যবাদ দিল ও অনুতপ্ত হলো। এরপর থেকে আর ডানা নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১০

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১১

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১২

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

১৩

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

১৪

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

১৫

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

১৬

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

১৭

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

১৮

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

১৯

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

২০
X