কালিয়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ০৮:৪১ এএম
অনলাইন সংস্করণ

সেপটিক ট্যাংকে গৃহবধূর লাশ, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

গৃহবধূ সুমি ওরফে আলপনা। ছবি : সংগৃহীত
গৃহবধূ সুমি ওরফে আলপনা। ছবি : সংগৃহীত

নড়াইলের কালিয়া উপজেলায় নিখোঁজের ৩৮ দিন পর একটি সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত ১১টার উপজেলার বাবরা-হাচলা ইউনিয়নের শুক্তগ্রাম এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সুমি ওরফে আলপনা (৩৫) কালিয়া উপজেলার শুক্তগ্রাম পূর্বপাড়া এলাকার বাসিন্দা আল-আমিন মণ্ডল ওরফে ইরানুর।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী কালবেলাকে তথ্যটি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৯ ডিসেম্বর রাত আনুমানিক ১০টার পর শ্বশুরবাড়ি থেকে নিখোঁজ হন আলপনা। পরে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। এ ঘটনায় ২০ ডিসেম্বর আলপনার ভাই মো. সাকিব মোল্যা কালিয়া থানায় একটি (জিডি) করেন। জিডির তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় আলপনা নিখোঁজের ঘটনায় স্বামীর সংশ্লিষ্টতার প্রমাণ পায় পুলিশ। এরপর আল-আমিনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে কালিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার রবিন হালদার জানান, স্ত্রীকে হত্যার পর মরদেহ গুম করার উদ্দেশ্যে আল-আমিন বাড়ির পাশে বাবরা-হাচলা ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকের সেপটিক ট্যাংকে লুকিয়ে রাখেন। তার দেওয়া তথ্য অনুযায়ী ওই স্থান থেকে গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X