তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ জুলাই ২০২৪, ০২:৪৩ এএম
আপডেট : ১০ জুলাই ২০২৪, ০২:০২ পিএম
প্রিন্ট সংস্করণ

ছুটছে মাহির ‘তোমার সাথে আড়ি’

ছুটছে মাহির ‘তোমার সাথে আড়ি’

ছোট পর্দার বড় নাম অভিনেত্রী সামিরা খান মাহি। ওটিটি, ইউটিউব ও টিভি নাটক নিয়ে তার ব্যস্ততা সবসময়ই বেশি। সম্প্রতি ইউটিউবে প্রকাশ পায় তার নতুন নাটক ‘তোমার সাথে আড়ি’। এটি পরিচালনা করেন জিয়াউদ্দিন আলম। এতে মাহির বিপরীতে অভিনয় করেন ছোট পর্দার আরেক জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর।

নাটকটি এরই মধ্যে ইউটিউবের ট্রেন্ডিংয়ে আছে। মাত্র অল্প কয়েকদিনেই নাটকটি ৫০ লাখের বেশি ভিউয়ার্স উপভোগ করেছে। অল্প সময়ে এত দর্শক নাটকটি উপভোগ করায় ভীষণ উচ্ছ্বসিত এর পরিচালক ও অভিনেতা-অভিনেত্রী।

সামিরা খান মাহি বলেন, ‘দর্শকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা নাটকটি পছন্দ করার জন্য। এর গল্পটি ভীষণ সুন্দর। যখনই স্ক্রিপ্ট আমার কাছে আসে, আমি কাজটি করতে ইচ্ছা প্রকাশ করি। কারণ গল্প, নির্মাতা ও সহকর্মী দেখলেই বোঝা যায় কাজটি কেমন সাড়া ফেলবে। সেই জায়গা থেকেই নাটকটি করা। এখন দর্শকদের ভালোবাসা পেয়ে আমি কৃতজ্ঞ। দর্শকদের এমন ভালোবাসাই আমাদের উৎসাহী করে।’

উচ্ছ্বসিত পরিচালক জিয়াউদ্দিন আলম। আলম বলেন, ‘মাহি এবং নিলয় এই নাটকে এক কথায় দুর্দান্ত অভিনয় করেছেন। শুটিং চলাকালীন আমাকে দুজনই ভীষণ সহযোগিতা করেছেন। সবচেয়ে বড় কথা—শুটিং চলাকালীন দুজনই নিজেদের চরিত্রে ভীষণ মনোযোগী ছিলেন। যে কারণে নাটকটিতে তাদের অভিনয়ে অনবদ্যতা দর্শককে মুগ্ধ করেছে। নির্মাতা হিসেবে আমি তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।’ মাহির জনপ্রিয় নাটকের তালিকায় রয়েছে, ‘আক্কাস এখন আমেরিকা’, ‘বিয়ে একটা ম্যাজিক’, ‘তুমি তো আমারই’, ‘আমার নায়িকা’,‘সাইড ক্যারেক্টার’, ‘কলকাতার জামাই’, ‘মাস্তান নাম্বার ওয়ান’, ‘ঢাকাইয়া পোলা সিলেটি ফুরি’ ইত্যাদি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান আচরণ না বদলালে আবার বোমা হামলা হবে : ট্রাম্প

কুমিল্লায় থানার সামনে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

পুশইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

১২৭৮ পরিবারকে ফ্যামিলি কার্ড দিলেন গয়েশ্বর–আমান

আনচেলত্তির কৌশল বদল, একাদশে বড় পরিবর্তন

ভার্চুয়ালি উদ্বোধন প্রধানমন্ত্রীর / চন্ডিছড়া চা-বাগানের ৩৭৯ শ্রমিক পেল ফ্যামিলি কার্ড

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / সীমান্তে অপ্রীতিকর ঘটনা শূন্যে নামিয়ে আনতে কাজ করছে সরকার

এক বিশ্বকাপের সময় হত্যা, আরেকটির সময় এলো মৃত্যুদণ্ডের রায়

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ইরান চুক্তিতে বিশ্ববাজার অনেক খুশি : ট্রাম্প

১০

ইউএনএইচসিআরের নির্বাহী কমিটির ব্যুরোর নেতৃত্বে প্রথমবার বাংলাদেশ

১১

‘আমরা সবাই মেসিকে মিস করব’

১২

রাগীব হাসানের গুচ্ছ কবিতা

১৩

সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত

১৪

ওবামা ইরানকে ঘুষ দিয়েছিলেন, দাবি ট্রাম্পের

১৫

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি বার্তা, প্রকাশ করল শিক্ষা বোর্ড

১৬

শাজাহানপুরে যুবদলের আংশিক কমিটি অনুমোদন

১৭

বাজেটে কৃষি খাতের প্রকৃত বরাদ্দ ও কৃষকের অধিকার নিয়ে নাগরিক সংলাপ

১৮

হার দিয়ে শুরু করল বাংলাদেশ

১৯

পরিচয়ের খোঁজে আদালতে ক্লাউডিয়া চৌধুরী

২০
X