তারাবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৪, ০৩:০৭ এএম
আপডেট : ১৭ জুলাই ২০২৪, ০২:১৪ পিএম
প্রিন্ট সংস্করণ

আটকে আছে ‘তেহরান’

আটকে আছে ‘তেহরান’

বলিউডের মাসেল ম্যান জন আব্রাহাম অ্যাকশন সিনেমার জন্য তিনি নির্মাতাদের পছন্দের তালিকায় আছেন ওপরের দিকে। এ বছর তার বেশকিছু সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। তার মধ্যে থ্রিলার, ড্রামা ও স্পাই ধাঁচের গল্পে নির্মিত সিনেমা ‘তেহরান’। যেটি দীর্ঘদিন আটকে আছে।

অরুণ গোপালনের পরিচালনায় সিনেমাটি নির্মাণের ঘোষণা আসে ২০২২ সালের ১১ জুলাই। এরপর সিনেমার কাজ শুরু হয়। এতে প্রধান চরিত্রে জনের সঙ্গে নাম ঘোষণা আসে অভিনেত্রী মানুষি ছিল্লারের। এরপর সিনেমার শুটিং সম্পন্ন হওয়ার পর একাধিক মুক্তির তারিখ ঘোষণা আসে প্রযোজনা প্রতিষ্ঠান ম্যাডক ফিল্মস ও নির্মাতার পক্ষ থেকে। তবে এখন পর্যন্ত এটির মুক্তির তারিখ নিশ্চিত করা যায়নি।

ইন্ডিয়া হেরাল্ডের তথ্যমতে, সিনেমাটি এ বছরের ২৬ এপ্রিল মুক্তির কথা ছিল। কিন্তু সেসময় অজয়-টাবুর ‘অর মে কাহা দম থা’ সিনেমাটি মুক্তির ঘোষণা দিলে নির্মাতা তেহরানের ঘোষণা পিছিয়ে নেন। এরপর ট্রেলার এলেও সিনেমাটির আর কোনো খবর জানানো হয়নি।

‘তেহরান’ সিনেমার এমন অনিশ্চয়তা দেখে অভিনেতা জন আব্রাহাম এখন তার ‘বেদা’ সিনেমার প্রচারণা শুরু করেছেন। এটি মুক্তি পাবে ১৫ আগস্ট। সিনেমাটি পরিচালনা করেছেন নিখিল আডবাণী। জন-শর্বরী ছাড়াও সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

পর্তুগালের একাদশ ঘোষণা

১০

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১১

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১২

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৩

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৪

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

১৫

বিশ্বকাপের এক রেকর্ডময় দিন

১৬

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে জরুরি নির্দেশনা

১৭

সিরিজ জিতে সুখবর পেলেন মোস্তাফিজ-শরিফুলরা

১৮

যুক্তরাষ্ট্র আরও ২৫০ বছর টিকবে কি না, সন্দেহ ৩৮ শতাংশ মার্কিনির

১৯

গুলশান কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিত নেতাদের অবস্থান

২০
X