তারাবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৪, ০২:১২ এএম
আপডেট : ২৮ জুলাই ২০২৪, ১২:৪০ পিএম
প্রিন্ট সংস্করণ

আটকে আছে শ্রদ্ধা-তারার কেটিনা

আটকে আছে শ্রদ্ধা-তারার কেটিনা

সাল ২০১৯। ঘটা করে ঘোষণা আসে দিশা পাটানি ও তারা সুতারিয়াকে নিয়ে নতুন সিনেমা নির্মাণ করতে যাচ্ছে বালাজি মোশন পিকসার্চ। সিনেমার শিরোনাম কেটিনা। এরপর শুরু হয় করোনাভাইরাসের প্রভাব। বন্ধ হয়ে যায় সব ধরনের কার্যক্রম। সেসময় বন্ধ হয়ে যায় সিনেমার কাজ।

সিনেমার প্রধান দুই চরিত্রে নির্বাচন করা হয় দিশা ও তারাকে। সেসময় ছয় থেকে সাত দিন শুটিংও করা হয়। এরপর করোনাভাইরাসের প্রভাব বেড়ে গেলে ভারতে লকডাউন ঘোষণা করা হয়। বন্ধ করে দেওয়া হয় ছবির শুটিংসহ সব ধরনের কার্যক্রম। দীর্ঘসময় সিনেমাটির কাজ বন্ধ থাকার পর ২০২২ আবারও শুটিং শুরুর পরিকল্পনা করেন সিনেমাটির প্রযোজক একতা কাপুর, বালাজি প্রডাকশন ও নির্মাতা অশিমা চিব্বর।

এরপর ২০২২ সালে সিনেমাটি নিয়ে আরেকবার আপডেট দেয় প্রযোজনা প্রতিষ্ঠান। সেখানে বলা হয়, ২০১৯ সালে করা দিশার শুটিং বাদ দেওয়া হয়েছে। বাদ দেওয়া হয়েছে দিশা পাটানিকে। তারা নতুন অভিনেত্রী খুঁজছেন। নিচ্ছেন শ্রদ্ধা কাপুরকে।

এ বিষয়ে ভারতীয় গণমাধ্যমে বালাজি ফিল্ম থেকে জানানো হয়, ‘কেটিনা সিনেমাটি নির্মাতা ও প্রযোজক একতা কাপুরের জীবনের গল্পের ওপর নির্মাণ করা হবে। তাই প্রজেক্টটির সঙ্গে একতা গভীরভাবে জড়িয়ে আছেন। তার সিদ্ধান্তেই দিশা পাটানিকে বাদ দেওয়া হয়েছে। তিনি মনে করছেন, দিশা প্রথমে কাজটি নিয়ে বেশ সিরিয়াস ছিলেন। এরপর করোনার কারণে শুটিং বন্ধ হয়ে গেলে মনোযোগ হারান। কাজটি নিয়ে তার ভেতর তেমন কোনো গুরুত্ব দেখা যাচ্ছে না। তাই এ প্রজেক্ট থেকে তাকে বাদ দেওয়া হয়েছে।

দিশার চরিত্রে নতুন অভিনেত্রীর খোঁজ শুরু হয়ে গেছে। যেখানে দিশার স্থানে দেখা যাবে শ্রদ্ধাকে, আর তারার থাকছেন আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে। এরপর বছর পার হয়ে গেলেও সিনেমাটি নিয়ে আর কোনো বার্তা দেননি নির্মাতা ও প্রযোজক। তাই সিনেমাটি পাঁচ বছর ধরে আটকে আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

নাহিদা আক্তারের রেকর্ড

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

১০

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

১১

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

১২

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

১৩

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

১৪

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

১৫

অনিশ্চয়তার মধ্যেও সুইজারল্যান্ডে ভ্যান্স, নজর ইরানের ইউরেনিয়ামে

১৬

২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

১৭

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৮

পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত

১৯

ব্রাজিল-হাইতি ম্যাচে স্টেডিয়ামে বাংলাদেশের পতাকা

২০
X