তারাবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৪, ০২:৫৮ এএম
আপডেট : ২৯ জুলাই ২০২৪, ১২:১৮ পিএম
প্রিন্ট সংস্করণ

সময় এখন শর্বরীর

সময় এখন শর্বরীর

বলিউডের উদীয়মান অভিনেত্রী শর্বরী ওয়াঘ। ‘বান্টি অউর বাবলি ২’ সিনেমায় রানি-সাইফের পাশাপাশি নজর কেড়েছিলেন মহারাষ্ট্রের এই মেয়ে। ‘বাজিরাও মস্তানি’, ‘সনু কে টিটু কি সুইটি’ সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন শর্বরী। তার পর শুরু করেন অভিনয়। আমাজন প্রাইমের ওয়েব সিরিজ ‘দ্য ফরগটেন আর্মি: আজাদি কে লিয়ে’তে দেখা গিয়েছিল শর্বরীকে। এরপর আর পেছন ফেরে তাকাতে হয়নি তাকে।

সময়টি এখন ভালোই যাচ্ছে তার। গল্পনির্ভর সিনেমা ওয়েব সিরিজে নিজেকে এরই মধ্যে প্রমাণ করেছেন তিনি। এর মধ্যেই এ বছর তার মুনিয়া ও মহারাজ সিনেমা মুক্তি পেয়েছে নেটফ্লিক্সে। দুটিতেই নজর কেড়েছেন তিনি। এবার আসছে তার আরও একটি নতুন সিনেমা। শিরোনাম ‘বেদা’। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন তিনি। তার বিপরীতে দেখা যাবে অভিনেতা জন আব্রাহামকে। এরই মধ্যে এর ফার্স্টলুক প্রকাশ হয়েছে। ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে, ‘বেদা’ সিনেমায় শর্বরীকে বেশ লড়াকু মেজাজেই দেখা যাবে। সিনেমায় শর্বরীর মেন্টর হিসেবে দেখা যাবে জনকে। জন-শর্বরী ছাড়াও এই সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ ছাড়া শর্বরীর হাতে রয়েছে আরও একটি সিনেমা। যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্স সিনেমা ‘আলফা’। নারী গোয়েন্দা গল্পে নির্মিত হবে সিনেমাটি। এটি পরিচালনা করবেন শিব রাওয়েল। শর্বরী ছাড়া এতে আরও অভিনয় করবেন আলিয়া ভাট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: রেলমন্ত্রী 

হামলা-লুটপাট আতঙ্কে ঘর ছাড়ছেন পাংশার মানুষ

জাতীয় চিড়িয়াখানা থেকে সাভারে ‘ডোনাল্ড ট্রাম্প’

বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

বিদায়বেলায় সাবেক ডিসি সারওয়ার আলমের আবেগঘন স্ট্যাটাস

বাংলাদেশি শিক্ষার্থীকে হত্যা, মারার পরও চাওয়া হচ্ছিল মুক্তিপণ

বর্ধিত স্বাস্থ্য বাজেট অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ব্যয়ের আহ্বান প্রজ্ঞার

সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে পেজেশকিয়ানের স্ট্যাটাস

১০

বগুড়ায় সাবেক ইউপি সদস্য নিহত

১১

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া

১২

‘আমার বন্ধু মহাজাদু জানে’

১৩

কুষ্টিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

১৪

ঢাকার পথে সিলেটের সাবেক ডিসি সারওয়ার আলম

১৫

শসা তেঁতো কি না হাতে নিয়েই বুঝবেন যেভাবে

১৬

আটকে পড়া কাজ সহজ করতে বিশেষ ৪ আমল 

১৭

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে টুঙ্গিপাড়ায় ব্যাপক নিরাপত্তা

১৮

হরমুজ প্রণালি দিয়ে সরবরাহ বাড়ায় তেলের দাম কমল

১৯

বিশ্ববাজারে দাম কমেছে স্বর্ণের

২০
X