বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৪, ০৪:৪০ এএম
আপডেট : ০৫ আগস্ট ২০২৪, ০৩:৩৭ পিএম
প্রিন্ট সংস্করণ

‘বাবলি’ নিয়ে আসছেন শুভশ্রী

‘বাবলি’ নিয়ে আসছেন শুভশ্রী

বুদ্ধদেব গুহ রচিত প্রেমের আখ্যান ‘বাবলি’ এবার বড় পর্দায় জীবন্ত হয়ে উঠবে। গল্পটি নিয়ে সিনেমা নির্মাণ করেছেন নির্মাতা রাজ চক্রবর্তী। যেটির ট্রেলার প্রকাশ পেয়েছে এরই মধ্যে। যেখানে নতুন এক শুভশ্রীকে দেখেছেন দর্শক।

এর আগে সিনেমাটির গান প্রকাশ পায়। সিনেমার গান আগেই নজর কেড়েছে, এবার ট্রেলারেও বাজিমাত আবির-শুভশ্রী জুটির। এ সিনেমায় প্রথমবার জুটি বেঁধেছেন এ দুজন। তাদের মধ্যে তৃতীয় ব্যক্তি অর্থাৎ ঝুমা বোসের চরিত্রে সৌরসেনী মিত্রকে দেখা যাবে। এ গল্পের নায়ক অভিরূপ চৌধুরী লন্ডন স্কুল অব ইকোনমিকস থেকে পাস করা গ্র্যাজুয়েট। সিনেমাটি মুক্তি পাবে ১৫ আগস্ট।

ট্রেলার মুক্তির পর ‘বাবলি’ নিয়ে শুভশ্রী বলেন, ‘আমি গল্পনির্ভর সিনেমায় অভিনয় করতে সবসময়ই স্বাছন্দ্যবোধ করি। এর আগেও দর্শক আমাকে ভিন্ন ভিন্ন চরিত্রে দেখেছেন। তবে এবার একেবারেই আলাদা এক শুভশ্রীকে দেখবেন দর্শক। এমন একটি গল্পে কাজ করতে পেরে আমি আনন্দিত। সবকিছু মিলিয়ে দুর্দান্ত একটি কাজ হয়েছে বলে আমি মনে করি। বাকিটা সিনেমা মুক্তির পর দর্শক বলবেন।’

১০ বছর পর ফের রাজ চক্রবর্তীর সিনেমায় কাজ করেছেন নায়ক আবির। তাই সিনেমাটি নিয়ে তিনিও বেশ আশাবাদী। শুভশ্রী ও আবির ছাড়াও সিনেমায় আরও অভিনয় করেছেন সোহেনী সেনগুপ্তা, সন্দীপ ভট্টাচার্য, কৌশিক সেন ও রেশমি সেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১০

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১১

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১২

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৩

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১৪

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৫

পর্তুগালের একাদশ ঘোষণা

১৬

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৭

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৮

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৯

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

২০
X