মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ০৫:৫৫ এএম
অনলাইন সংস্করণ

ছেলের মৃত্যুর খবরে প্রাণ গেল মায়ের, হাসপাতালে বাবা

গাইবান্ধা জেলার মানচিত্র। ছবি : কালবেলা গ্রাফিক্স
গাইবান্ধা জেলার মানচিত্র। ছবি : কালবেলা গ্রাফিক্স

হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানী ঢাকায় প্রাণ হারান ২৮ বছর বয়সী যুবক আশরাফুল ইসলাম। তার মৃত্যুর খবর পৌঁছানোর মাত্র এক ঘণ্টার ব্যবধানে প্রাণ হারান তার মা আছিয়া বেগম (৪৮)।

স্ত্রী ও ছেলের এমন মৃত্যুতে অসুস্থ হয়ে পড়েন বাবা রহিম উদ্দিন। বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

শুক্রবার (২৩ জানুয়ারি) গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের নীলকুঠি গ্রামে এ ঘটনা ঘটেছে।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বেলা আনুমানিক ১১টার দিকে বাসা থেকে বের হওয়ার পর আশরাফুল হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন। দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

দুপুর আনুমানিক ১২টার দিকে আশরাফুল ইসলামের মৃত্যুসংবাদ গ্রামে পৌঁছায়। খবরটি শোনামাত্রই তার মা আছিয়া বেগম (৪৮) চিৎকার দিয়ে ওঠেন এবং মুহূর্তের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন।

স্বজনরা জানান, ছেলের মৃত্যুর শোক তিনি সহ্য করতে পারেননি। অল্প সময়ের মধ্যে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। চোখের সামনে স্ত্রীকে হারানো এবং ঢাকায় ছেলের মৃত্যুসংবাদে আশরাফুল ইসলামের বাবা রহিম উদ্দিনও গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে আশরাফুলের চাচা রফিকুল ইসলাম বলেন, আশরাফুল খুব দায়িত্বশীল ছেলে ছিল। পরিবারের হাল ধরতে ঢাকায় কষ্ট করে চাকরি করত। শুক্রবার নামাজের সময় এমনভাবে তাকে হারাতে হবে, এটা আমরা কল্পনাও করিনি। ছেলের শোকেই তার মা চলে গেল, একদিনে আমাদের পরিবার যেন সব হারাল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১০

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১১

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১২

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৩

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৪

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৫

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৬

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৭

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৮

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৯

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

২০
X