সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ০২:০৯ এএম
আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ০২:৪৪ এএম
অনলাইন সংস্করণ

জামায়াত প্রার্থীকে শোকজ

রবিউল বাশার। ছবি : কালবেলা
রবিউল বাশার। ছবি : কালবেলা

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে সাতক্ষীরা-৩ (কালীগঞ্জ-আশাশুনি) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী রবিউল বাশারকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

আসনটির বিভিন্ন এলাকায় নিষিদ্ধ প্রচারসামগ্রী ও পোস্টার ব্যবহারের অভিযোগে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এই ব্যবস্থা নেওয়া হয়।

সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, রবিউল বাশারের প্রতীক ‘দাড়িপাল্লা’ সম্বলিত পোস্টার কালীগঞ্জ ও আশাশুনির ১২টি ইউনিয়নের প্রধান সড়কসহ বিভিন্ন ছোট-বড় রাস্তায় লাগানো হয়েছে, যা নির্বাচনী আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন।

প্রদত্ত নোটিশে অবিলম্বে সকল অবৈধ প্রচারসামগ্রী অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে আচরণবিধি ভঙের দায়ে কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী ২৫ জানুয়ারির মধ্যে সশরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার তানিয়া আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রার্থীর এই কর্মকাণ্ড নির্বাচনী আচরণবিধির ৭(ক) ও ১৮ নম্বর বিধির পরিপন্থি।

তিনি বলেন, এটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নষ্ট করা আইনত দণ্ডনীয় অপরাধ। নির্বাচনের অবাধ পরিবেশ বজায় রাখতে প্রশাসন যে কোনো ধরনের বিধি লঙ্ঘনে কঠোর অবস্থানে থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

হাদি হত্যায় তার বড় ভাইয়ের সংশ্লিষ্টতা থাকতে পারে : ফারুক হাসান

সরকারকে ধন্যবাদ দিয়ে ‘সব নিরপরাধ মায়ের’ মুক্তি চাইলেন আইভী

ওসির নেতৃত্বে থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত 

নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের

১০

রিজার্ভ আরও বাড়ল

১১

মায়ানমারে পাচারের পথে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯

১২

কারামুক্ত আইভী লড়বেন সিটি করপোরেশন নির্বাচনে

১৩

পদত্যাগের দুদিন পর পার্বত্য চট্টগ্রামবাসীর প্রতি দীপেন দেওয়ানের বার্তা

১৪

এনসিপি নেতার বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

১৫

৫ দিন দেশের আবহাওয়া কেমন থাকবে?

১৬

প্রিমিয়ার ব্যাংকের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর নূরুল আলমের বইয়ের মোড়ক উন্মোচন

১৭

নিখোঁজের একদিন পর পতিত জমিতে মিলল বৃদ্ধার মরদেহ

১৮

মার্কিন নিষেধাজ্ঞায় চট্টগ্রামে বর্হিনোঙরে পড়ে আছে ৬০ কোটি টাকার জাহাজ

১৯

দেশে ফেরার পরই কারাগারে, সাবেক সেই প্রধানমন্ত্রী এবার পাচ্ছেন মুক্তি

২০
X