তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৪, ০২:৩৮ এএম
আপডেট : ১১ আগস্ট ২০২৪, ১২:২২ পিএম
প্রিন্ট সংস্করণ

স্টেজ শো নিয়ে ব্যস্ত ডলি সায়ন্তনী

স্টেজ শো নিয়ে ব্যস্ত ডলি সায়ন্তনী

বাংলাদেশের সংগীতাঙ্গনের জনপ্রিয় সংগীতশিল্পী ডলি সায়ন্তনী। নায়ক রুবেল অভিনীত শহীদুল ইসলাম খোকন পরিচালিত ‘উত্থান পতন’ সিনেমায় ‘হে যুবক’ গানটি গেয়ে যিনি রাতারাতি ব্যাপক আলোচনায় এসেছিলেন। এখনো এই গান শ্রোতাদের কাছে ভীষণ প্রিয়।

এরপর ডলি সায়ন্তনীর গাওয়া আরও বহু গান জনপ্রিয় হয়ে উঠেছে, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘বিষম পিরিত’, ‘কালিয়া’, ‘অন্তর দিলাম’, ‘দেখলে তোমায়’, ‘বুক চিন চিন করছে’, ‘আমার মাটির গাছে’ ‘অন্তরে তুমি’, ‘তুমি শুধু লীলা বোঝ’, ‘কোন বা পথে নিতাইগঞ্জ যাই’, ‘পিরিতির বাজার ভালো না’, ‘দে মন দে’ ইত্যাদি। গত জুলাইয়ের শুরুতে ডলি সায়ন্তনী পরপর কয়েকটি শোতে সংগীত পরিবেশন করতে আমেরিকা গিয়েছেন। সেখানে এরই মধ্যে ওয়াশিংটন, ফ্লোরিডা, ওকলাহোমাসহ ফ্লোরিডার পাশে আরও একটি সিটিতে সংগীত পরিবেশন করেছেন।

নিজের ব্যস্ততা নিয়ে ডলি বলেন, ‘এর আগে আমি ১০ বার শোতে অংশ নিতে আমেরিকায় এসেছিলাম। এই নিয়ে আমার ১১তম বার আমেরিকায় আসা। সঙ্গে আমার ছোট মেয়ে ফাইজাহ আছে। এরই মধ্যে চারটি শোতে অংশ নিয়েছি বিভিন্ন সিটিতে। আরও কয়েকটি সিটিতে শো করার ব্যাপারে আলাপ চলছে, এখনো চূড়ান্ত হয়নি। তবে আশা করা যাচ্ছে, আরও কয়েকটি শো করতে পারব। শো শেষে দেশে ফিরব ইনশাআল্লাহ। যেহেতু আরও কয়েকটি শো করার কথা চলছে, তাই ঠিক কবে দেশে ফিরব, তা চূড়ান্ত করতে পারছি না। দেশের জন্যও মনটা অস্থির হয়ে আছে। দেশের সবাই ভালো থাকুক, নিরাপদে থাকুক—এই শুভ কামনা রইল।’

ডলি সায়ন্তনী জানান ২০০০ সালে তিনি প্রথম আমেরিকা গিয়েছিলেন। তবে দেশের বাইরে তিনি প্রথম যান ওমানে, ১৯৮৯ সালে। এ ছাড়া প্রবাসীদের জন্য গান গাইতে সবসময় ভালোবাসেন এই শিল্পী। তাই সুযোগ হলেই ছুটে যান বিশ্বের বিভিন্ন দেশে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিটিজেন প্ল্যাটফর্ম অ্যাওয়ার্ড পেলেন ২৫ গুণীজন

স্বদেশী কিংবদন্তিকে ছাড়িয়ে সবার উপরে রোনালদো

৩৯-এ পা দিলেন রোজারিওর সেই ছোট্ট জাদুকর 

সকালের ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

রোনালদো অনন্য, রোনালদোই প্রথম

নতুন ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো

গোল পেলেই নতুন বিশ্বরেকর্ড গড়বেন রোনালদো

শিশু ফাহিমা হত্যা মামলা / ৩ জনের বিরুদ্ধে চার্জগঠন, আদালতে আসামিকে মারধর

লোক ভাড়া করে রিকশা শ্রমিক লীগের ঝটিকা মিছিল, আটক ৩

গিনেস রেকর্ডধারী ‘ফুটবল ম্যান’ মাসুদ রানার পাশে ডিসি রায়হান

১০

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে ২৫৮

১১

স্কটল্যান্ডের বিপক্ষে ভিন্ন ভূমিকায় দেখা যেতে পারে নেইমারকে

১২

জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছর কারাদণ্ড

১৩

ভিসা ও বসবাসের অনুমতি সহজ করল ওমান

১৪

রেফারিকে ‘চোর’ বলে বিশ্বকাপে নিষিদ্ধ হলেন ধারাভাষ্যকার

১৫

কৃষক কার্ড নিয়ে ভাইরাল সেই কবির হোসেন মারা গেছেন

১৬

ধর্ষণের পর শিশুকে হত্যা, যুবক গ্রেপ্তার

১৭

হরমুজ প্রণালির নিরাপত্তায় যৌথ কমিটি করছে ইরান-ওমান

১৮

মার্কিন আগ্রাসন প্রতিরোধের স্বীকৃতিস্বরূপ ইরানকে পুরস্কার দিল রাশিয়া

১৯

একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ-জিম্বাবুয়ে 

২০
X