তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৪, ০৩:১৭ এএম
আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ১২:১৪ পিএম
প্রিন্ট সংস্করণ

আয়েশার পরিকল্পনা

আয়েশার পরিকল্পনা

পাওয়ার ভয়েসখ্যাত সংগীতশিল্পী আয়েশা মৌসুমী বছরজুড়েই স্টেজ শো নিয়ে ব্যস্ত থাকেন। সেই ধারাবাহিকতায় এবার তৃতীয়বারের মতো সিঙ্গাপুরে শ্রোতাদের গান শোনালেন তিনি। এর আগেও দুবার দেশের বাইরে অর্থাৎ সিঙ্গাপুরে গিয়েছিলেন আয়েশা মৌসুমী। এই নিয়ে তৃতীয়বার সিঙ্গাপুরে গেলেন। চার দিন আগে সিঙ্গাপুরে ১০ হাজার প্রবাসী বাংলাদেশির সামনে সংগীত পরিবেশন করেন তিনি। এ ব্যাপারে আয়েশা বলেন, ‘১০ হাজার মানুষের মধ্যে আমি যে উচ্ছ্বাস আনন্দ দেখেছি, তা এর আগে আমার খুব কমই দেখার সৌভাগ্য হয়েছে। মানুষ ভীষণ আনন্দ নিয়ে তালে তালে আমার গান অনুভব করেছেন। আমারও খুব ভালো লেগেছে এত মানুষের মধ্যে সংগীত পরিবেশন করতে। ধন্যবাদ আয়োজকদের।’

এদিকে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেই আয়েশা মৌসুমী তার নতুন দুটি মৌলিক গান নিয়ে পরিকল্পনা করছেন। তারিক তুহিন ও মেহেদী হাসান লিমনের লেখা, ইয়াসিন হোসেন নীরুর সুর করা দুটি গান প্রস্তুত। এরই মধ্যে এ দুটি গান নিয়ে মিউজিক ভিডিওর কাজ শেষ করে গান দুটি প্রকাশ করবেন তিনি।

উল্লেখ্য, আয়েশা মৌসুমী প্রথম সিঙ্গাপুরে যান ২০১৭ সালে, দ্বিতীয়বার ২০২১ সালে। এদিকে বাইশে শ্রাবণ উপলক্ষে ইউটিউবে প্রকাশিত হয়েছে আয়েশা মৌসুমী ও শাহ হামজার কণ্ঠে রবীন্দ্রসংগীত ‘আমারো পরাণো যাহা চায়’ গানটি। এর সংগীতায়োজন করেছেন জাহিদ বাশার পঙ্কজ। গানটির ভিডিওটি পরিচালনা করেছেন রাজ বিশ্বাস শঙ্কর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এএসআই পদে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা, গ্রেপ্তার ২

শঙ্কায় রাফিনহা, বিকল্প খেলোয়াড় কি নিতে পারবে ব্রাজিল

আগস্ট থেকে পাবনা-ঢাকা রেল চলাচল শুরু হবে: রেলমন্ত্রী

এনসিপির ২ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

কাশ্মীরে বিক্ষোভে নিহত অন্তত ২৪, অচল জনজীবন

অস্ট্রিয়া ম্যাচের আগে আরেকটি দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

চার জেলায় বন্যার আভাস

পারমাণবিক অস্ত্রের পথ ছিল ওবামার ইরান চুক্তি

সুস্থ থাকতে যোগব্যায়ামকে অভ্যাসে পরিণত করা উচিত: সিসিক প্রশাসক

ধর্মীয় অবমাননা ঠেকাতে জগন্নাথ হল সংসদের ৬ দাবি

১০

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ১৬

১১

‘এবারের বাজেট জনবান্ধব, নিত্যপণ্যের দাম বাড়েনি’

১২

২ ম্যাচ শেষেই নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের ৩ খেলোয়াড়!

১৩

বেতন বাড়ছে সরকারি চাকরিজীবীদের, আরও যেসব সুবিধা পাবেন

১৪

জামায়াত নেতাকর্মীদের সমাজের কল্যাণে বিলিয়ে দিতে হবে: ডা. তাহের

১৫

আমি বস হতে চাইনি, শুধু মজা করেছিলাম: ট্রাম্প

১৬

ফাঁকা বাসায় শিশুকে ধর্ষণ, প্রতিবেশী সুমন গ্রেপ্তার

১৭

বিএনপির তিন মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি : মির্জা ফখরুল

১৮

চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

১৯

বাবার লাশ দাফনে সন্তানদের বাধা

২০
X