শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
তারাবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৪, ০২:০৯ এএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৪, ১২:১২ পিএম
প্রিন্ট সংস্করণ

এবার ওটিটিতে আসছে দ্য ফল গাই

এবার ওটিটিতে আসছে দ্য ফল গাই

হলিউডের নির্মাতা ডেভিড লিচ পরিচালিত ‘দ্য ফল গাই’ সিনেমাটি বড় পর্দার পর এবার ছোট পর্দায় মুক্তি পেতে যাচ্ছে। জিও সিনেমা প্রিমিয়ামে আগামী ৩ সেপ্টেম্বর এটি স্ট্রিমিং করা হবে। বড় পর্দায় সিনেমাটি মুক্তি পায় এ বছরের মে মাসের ৩ তারিখ। সিনেমাটি এখন পর্যন্ত বক্স অফিস থেকে আয় করেছে ১৭৮.১ মিলিয়ন মার্কিন ডলার। আশির দশকে যুক্তরাষ্ট্রের অ্যাকশন-অ্যাডভেঞ্চারভিত্তিক টিভি সিরিজ ‘দ্য ফল গাই’ থেকেই সিনেমাটি নির্মাণ করা হয়েছে। সিরিজের নামেই সিনেমার নাম রাখা হয়েছে। হলিউডের নির্মাতা ডেভিড লিচ পরিচালিত ‘দ্য ফল গাই’র গল্পে দেখা যাবে, হলিউডের স্ট্যান্ট পারফরমার কোল্ট সিভার্স, যিনি বিখ্যাত অ্যাকশন তারকা টম রাইডারের স্ট্যান্টম্যান হিসেবে কাজ করেন। একটি সিনেমায় কাজের সময় গুরুতর আহত হন সিভার্স। সেজন্য নিজেকে দোষারোপ করে সিনেমার কাজ ছেড়ে দেন। সিভার্সের সঙ্গে কাজ ছেড়ে দেন তার প্রেমিকা জোডি মোরেনো। জোডি ওই সিনেমার ক্যামেরা অপারেটর হিসেবে কাজ করছিলেন। সিনেমার কাজ ছেড়ে দেওয়ার পর একটি রেস্তোরাঁয় কাজ নেন সিভার্স। এরপর নায়ক টম রাইডার হঠাৎ করে গায়েব হয়ে যাওয়ায় বিপদে পড়ে সিনেমা টিম। প্রযোজক গেইল মেয়ার তখন সিভার্সকে দায়িত্ব দেন রাইডারকে খুঁজে বের করার। এভাবেই রাইডার অন্তর্ধান রহস্য এগিয়ে যায়। সিনেমায় নির্মাতা চরিত্রে অভিনয় করেছেন এমিলি ব্লান্ট। ‘বার্বি’ তারকা রায়ান গসলিং স্ট্যান্টম্যান সিভার্সের চরিত্রে অভিনয় করছেন। এ ছাড়া আরও অভিনয় করেছেন হ্যানা ওয়াডিংহাম, অ্যারন টেলর-জনসন, স্টেফানি সু ও উইনস্টন ডিউক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুকে ‘কোস্টা গ্রুপ অস্ট্রেলিয়া’ খুলে প্রতারণা, আটক ৩

স্ত্রীর সঙ্গে অভিমান করে বিদ্যুতের খুঁটিতে উঠলেন যুবক

জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজের দল ঘোষণা, সুযোগ পেলেন যারা

মতবিনিময় সভায় বক্তারা / জুলাই কারো একার নয়, জুলাই সবার 

আসামির প্রক্সি দেওয়ার সময় আদালতে আটক নারীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

শিক্ষাই জাতির উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি: মিফতাহ্ সিদ্দিকী

ইপিজেড-সল্টগোলার জলাবদ্ধতা নিরসনে নয়ারহাট খালে স্লুইসগেট নির্মাণের উদ্যোগ

শিক্ষাজীবন থেকেই সঞ্চয় ও বিনিয়োগের অভ্যাস গড়ে তোলা উচিত: ড. জামাল উদ্দিন

ভারতের সাথে পারল না বাংলাদেশ

পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু

১০

বিশ্বকাপের মাঝে একই ঘরে স্বামী-স্ত্রী! পাকিস্তান মহিলা দলে বিতর্কের আগুন

১১

আশুরা স্মরণ করিয়ে দেয় ইসলামের মূল শিক্ষা শান্তি : প্রধানমন্ত্রী

১২

ভুলে পাকিস্তানের আকাশসীমায় ভারতীয় বিমান, যা ঘটল পাইলটের সঙ্গে

১৩

এ পর্যন্ত বিশ্বকাপ থেকে ছিটকে গেল যারা

১৪

বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র

১৫

বিশ্বকাপে লাল কার্ডের রেকর্ডে শীর্ষে ব্রাজিল, আর্জেন্টিনার অবস্থান কোথায়

১৬

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর

১৭

‘হিজবুল্লাহ নিরস্ত্র না হওয়া পর্যন্ত লেবানন ছাড়বে না ইসরায়েল’

১৮

মিয়ানমার থেকে আসা ২.৫ কোটি টাকার অবৈধ জাল জব্দ

১৯

বিশ্বকাপের মাঝেই বিপর্যয়! প্রতিযোগিতা থেকে এক দেশকে নিষিদ্ধ করল ফিফা

২০
X