বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
তারাবেলা প্রতিবেদ
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৪, ০২:৫৭ এএম
আপডেট : ২৫ আগস্ট ২০২৪, ০১:০৭ পিএম
প্রিন্ট সংস্করণ

এই চেষ্টাই আমাদের এগিয়ে নিয়ে যাবে...

এই চেষ্টাই আমাদের এগিয়ে নিয়ে যাবে...

চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মন ভালো নেই তার। সামাজিক যোগাযোগমাধ্যমে ও ব্যক্তিগতভাবে বন্যায় ক্ষতিগ্রস্ত জনগণের পাশে দাঁড়িয়েছেন তিনি। ফিরেছেন কাজেও। তবে কাঁধে কাঁধ মিলিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর সবার যে চেষ্টা, তা হৃদয় জয় করেছে এই নায়িকার।

কালবেলার সঙ্গে আলাপকালে অভিনেত্রী বলেন, ‘অনেকদিন পর কাজে ফিরেছি। কিন্তু মনের মধ্যে ক্ষতিগ্রস্ত মানুষের আর্তনাদ আমাকে মর্মাহত করে তুলছে প্রতিনিয়ত। তার পরও তো কাজে ফিরতে হবে। আমি বর্তমানে বেশকিছু বিজ্ঞাপনের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছি। শুটিং সেট থেকেই কথা বলছি।’ এ সময় সিনেমার ব্যস্ততা নিয়েও কথা বলেন এই অভিনেত্রী। তিনি বলেন, ‘বেশকিছু নতুন সিনেমার কাজ নিয়ে কথা হচ্ছে। কিন্তু দেশের এই পরিস্থিতি দেখে সেভাবে আর কথা এখনই আগাচ্ছি না। সবকিছু একটু স্থিতিশীল হলে তখনই সিনেমার কাজে ফেরার ইচ্ছে আছে। কারণ সিনেমার বিষয়টি বিজ্ঞাপনের মতো নয়। তাই একটু সময় নিয়ে আবারও সিনেমায় ব্যস্ত হওয়ার পরিকল্পনা রয়েছে।’ তবে নতুন বাংলাদেশ মিমকে আশান্বিত করছে। তার মতে, এভাবে এক হয়ে সবাই সংঘবদ্ধ হয়ে মানুষের পাশে থাকলে দেশকে অনেকদূর এগিয়ে নিয়ে যাবে। এ বিষয়ে মিম আরও বলেন, ‘নতুন বাংলাদেশ সবাইকে শক্তিশালী করে তুলছে। আমার মনে হয় এখন আর কেউ একা অনুভব করবে না। ফেনী, কুমিল্লার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে যেভাবে গোটা বাংলাদেশের মানুষ দাঁড়িয়েছে—এটি তার প্রমাণ। এখন আমরা কেউই একা নই। এ বিষয়টি আমার কাছে সবচেয়ে বেশি সুন্দর লেগেছে। এ ছাড়া শিল্পী সমাজ যে যেভাবে পেরেছে তাদের পাশে দাঁড়িয়েছে। এর আগেও শিল্পী সমাজ সাধারণ মানুষের পাশে ছিল। কিন্তু এবারের বিষয়টি আগের সবকিছুর চেয়ে আলাদা। আমি দেখলাম অনেকে নিজের সামর্থ্য অনুযায়ী খাবার নিয়ে বন্যায় প্লাবিত অঞ্চলে ছুটে গিয়েছেন। অনেকে ঢাকায় বসেই তাদের জন্য সহযোগিতা করছেন। এভাবে সবাই যার যার পাশে থাকলে আমাদের চেয়ে শান্তিতে আর কোনো দেশের মানুষ থাকবে না।

এই একতা ধরে রাখার চেষ্টা করতে হবে। এ চেষ্টাই আমাদের এগিয়ে নিয়ে যাবে।’

মিম নিজেও তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রতিনিয়ত উদ্ধার কাজে সহযোগিতা করার পোস্ট দিয়ে যাচ্ছেন। এ ছাড়া সবশেষ তিনি হালদার বাঁধ ভেঙে গেছে, পোস্ট করে বিধাতার কাছে আশ্রয় চেয়েছেন বন্যাকবলিত এলাকার মানুষগুলোর জন্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১০

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১১

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১২

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৩

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৪

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৫

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১৬

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৭

পর্তুগালের একাদশ ঘোষণা

১৮

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৯

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

২০
X