বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৪, ০২:৪২ এএম
আপডেট : ৩০ আগস্ট ২০২৪, ১২:১৮ পিএম
প্রিন্ট সংস্করণ

সংগীতে স্বপ্ন দেখছেন মিথিলা

সংগীতে স্বপ্ন দেখছেন মিথিলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং তার পরবর্তী সময়ে দেশব্যাপী বন্যার কারণে দেশ একটি প্রতিকূল সময়ের মধ্য দিয়ে পার করছে। মিডিয়াতেও স্বাভাবিক অবস্থা ফেরেনি এখনো। ঠিক কবে নাগাদ সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হবে, তা নিশ্চিত বলা যাচ্ছে না। কিন্তু তারপরও ধীরে ধীরে কাজে ফেরার চেষ্টা করছেন সবাই। এ প্রজন্মের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী তানজিন মিথিলাও সেই চেষ্টা করছেন।

এরই মধ্যে তিনি দেশের একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। এ ছাড়া সামনে আরও কয়েকটি টিভি চ্যানেলে তার রেকর্ডিং রয়েছে বলে জানান মিথিলা। ছোটবেলায় গানে তার হাতেখড়ি অনিতা দেবীর কাছে। এরপর তিনি গান শিখেছেন নেত্রকোনা শহরের ‘শতদল সংস্কৃতি একাডেমি’র রতন সরকারের কাছে। পরে নেত্রকোনার ‘বাংলা’র সুজন তোপদারের কাছেও সংগীতে তালিম নিয়েছেন। মিথিলার প্রকাশিত প্রথম মৌলিক গান ছিল তার নিজেরই লেখা, সুর করা ‘আঁধো আঁধো’ গানটি।

মিথিলার প্রথম একক অ্যালবাম ‘মন রে’ প্রকাশিত হয় লেজার ভিশন থেকে। এরপর একক গান ‘ছুঁয়ে দিলে হাত’ প্রকাশিত হয় জি-সিরিজ থেকে। এ গানও তার নিজের লেখা ও সুরে। মিথিলা জানান, বেশ কিছু নাটকেও তার গান রয়েছে। চলতি বছরই তিনি বিটিভির আধুনিক গানের শিল্পী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন। আর সৌভাগ্য হলো, তালিকাভুক্ত হয়েই তিনি ‘মা’ শিরোনামের একটি মৌলিক গান গাওয়ার সুযোগ পেলেন। গানটি লিখেছেন রুশমী চৌধুরী, সুর-সংগীত করেছেন ফরিদ বঙ্গবাসী।

তানজিন মিথিলা বলেন, ‘গানে আজকে আমার যতটুকুই অবস্থান হয়েছে, তাতে সন্তুষ্ট। আমি কৃতজ্ঞ আমার গানের গুরু অনিতা ম্যাডাম, রতন স্যার, সুজন স্যারের কাছে। তাদের কাছ থেকে গানে তালিম নিয়ে নিজেকে গড়ে তোলার চেষ্টা করেছি। আর আমার নিজের শ্রম, অধ্যবসায় তো ছিলই। আমার বাবা-মা, ভাইবোন অনুপ্রেরণা দিয়েছে সবসময়। আর আমার গানের যারা শ্রোতা তারা আমাকে আমার প্রতিটি গান প্রকাশের সময় থেকে শুরু করে এখনো অনুপ্রেরণা দেন। আমি কৃতজ্ঞ বিটিভি পরিবারের প্রতি। আমার জীবনের নতুন পথচলা শুরু হলো বিটিভিতে তালিকাভুক্ত হওয়ার মধ্য দিয়ে। আজীবন গানই করে যেতে চাই। অনেক বড় হতে পারব কি না জানি না, তবে শুদ্ধ সংগীত করে যেতে চাই।’

৫ ডিসেম্বর জন্ম নেওয়া মিথিলা লালমাটিয়া কলেজে সমাজবিজ্ঞানে অনার্স করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১০

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১১

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১২

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৩

পর্তুগালের একাদশ ঘোষণা

১৪

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৫

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৬

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৭

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৮

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

১৯

বিশ্বকাপের এক রেকর্ডময় দিন

২০
X