তারাবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৪, ০২:৪২ এএম
আপডেট : ৩০ আগস্ট ২০২৪, ১২:১৮ পিএম
প্রিন্ট সংস্করণ

সচেতনতায় ব্যস্ত দিশা

সচেতনতায় ব্যস্ত দিশা

বলিউডের গ্ল্যামার গার্ল দিশা পাটানি। অভিনয়ের পাশাপাশি তার সৌন্দর্যের ভক্ত ভারতজুড়ে। তবে এর পেছনে রয়েছে রহস্য। দিশা সবসময় ফিট থাকতে পছন্দ করেন। নিয়মিত জিমের পাশাপাশি খাবারের তালিকাতেও নিয়ম মেনে চলেন তিনি।

এ বছর এখন পর্যন্ত দিশার দুটি সিনেমা মুক্তি পেয়েছে। যার মধ্যে গত ২৭ জুন প্রেক্ষাগৃহে মুক্তির পর রীতিমতো ঝড় তুলে নাগ অশ্বিনের সিনেমা ‘কল্কি ২৮৯৮ এডি’। এ সিনেমায় দিশাকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। তবে এখন তিনি বিজ্ঞাপন ও নিজেকে ফিট রাখতে ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি তার একটি বিজ্ঞাপন প্রকাশ পেয়েছে। বিজ্ঞাপনে তাকে দেখা যায় কীভাবে নিজেকে ফিট রাখতে হয় এবং শরীর সুস্থ রাখতে পানির প্রয়োজনীয়তা। এর আগে এক সাক্ষাৎকারে এ অভিনেত্রী জানিয়েছিলেন তার সৌন্দর্য ও ফিট থাকার পেছনের আসল রহস্য। তখন তিনি জানিয়েছিলেন, তেমন কিছু নয়। প্রতিদিন নিয়ম করে পানি পান করেন তিনি। খাবারের তালিকায় সবার আগে তিনি পানিকে প্রাধান্য দেন। তবে অভিনয় ও বিজ্ঞাপনের পাশাপাশি নারীদের স্বাস্থ্য সচেতনতায় নিয়মিত কাজ করে যাচ্ছেন দিশা। বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে দিশার একটি সিনেমা। ‘কাঙ্গুভা’ শিরোনামের এ সিনেমাটি আসছে ১০ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ইতিহাসনির্ভর তামিল অ্যাকশন এ ছবিতে দিশা দক্ষিণের তারকা অভিনেতা সুরিয়ার বিপরীতে অভিনয় করবেন। এ ছাড়া খল ভূমিকায় দেখা যাবে বলিউড অভিনেতা ববি দেওলকে। সিনেমায় আরও অভিনয় করছেন জগপতি বাবু, যোগী বাবুসহ আরও অনেকেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধান শিক্ষিকার বিরুদ্ধে গুরুতর ১১ অভিযোগ

ঘূর্ণিঝড়ে ঘর হারানো বৃদ্ধার বসবাস খোলা আকাশের নিচে 

সড়কের পাশে রক্তাক্ত বৃদ্ধকে ফেলার সময় মাইক্রোচালক আটক

কৃষক কবির হোসেনের পরিবারের পাশে থাকার আশ্বাস প্রতিমন্ত্রী টুকুর

নতুন ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ সামনে আনল উত্তর কোরিয়া

২ ম্যাচ শেষে নকআউটের পথে যেসব দল

এই সিনেটররা আমার কাজ কঠিন করে তুলেছেন: ট্রাম্প

জাপানের অভিজ্ঞতায় প্রাথমিক শিক্ষায় ব্যাপক সংস্কার আনা হবে: ববি হাজ্জাজ

অবশেষে যমজ কন্যা সন্তানসহ স্বামীর ঘরে ফিরলেন রিনা

তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

১০

বিশ্বের সেরা ১০০ টেকসই বিশ্ববিদ্যালয়ের কাতারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

১১

কেমন থাকবে আগামী পাঁচ দিনের আবহাওয়া

১২

বিছানাবন্দি বৃদ্ধা ছামিনার জীবনে নতুন আলো

১৩

চাঁদাবাজি-লুটপাট মামলায় বিএনপি নেতা-ছেলে কারাগারে

১৪

ইংল্যান্ডকে রুখে দেওয়া ঘানার সেই গোলকিপারের ক্লাব পাবে ৩ কোটি টাকা

১৫

সেশনজট নিরসনের দাবিতে রাবির নৃবিজ্ঞান বিভাগে তালা

১৬

আ.লীগের সাবেক এমপিসহ ১৭৯ জনের বিরুদ্ধে মামলা 

১৭

হরিণাকুণ্ডু স্বাস্থ্য কমপ্লেক্স / অ্যানেসথেশিয়া চিকিৎসকের অভাবে অপারেশন বন্ধ

১৮

ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী

১৯

রাবিতে তহবিল বণ্টনে নতুন নীতি / প্রশাসকদের নয়, গবেষকদের অগ্রাধিকার

২০
X