কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ০৭:০৯ পিএম
অনলাইন সংস্করণ

বৈচিত্র্যময় খাবারে ‘টেস্টি ট্রিট’ ও ‘মিঠাই’র স্টলে দর্শনার্থীদের আগ্রহ

মিঠাইয়ের স্টল। ছবি : সংগৃহীত
মিঠাইয়ের স্টল। ছবি : সংগৃহীত

রাজধানীর পূর্বাচলে ক্রমেই জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ৩০তম আসর। মেলায় দর্শনার্থীরা কেনাকাটার পাশাপাশি মানসম্মত খাবারের স্বাদ নিতে প্রতিদিনই ভিড় করছেন ফুড স্টলগুলোতে। সাশ্রয়ী দামে বিভিন্ন ধরনের বৈচিত্র্যময় খাবার নিয়ে হাজির হয়েছে ‘টেস্টি ট্রিট’, ‘ফ্রাই বাকেট’, ‘মিঠাই’ এবং ‘ঝটপট’ ব্র্যান্ড।

জনপ্রিয় ফাস্টফুড ব্র্যান্ড ‘টেস্টি ট্রিট’-এর স্টলে দর্শনার্থীদের উপস্থিতি চোখে পড়ার মতো। প্রিমিয়াম রেস্টুরেন্ট ৫ নং স্টলে সাশ্রয়ী মূল্যে বিভিন্ন রকমের খাবার পাওয়া যাচ্ছে, এর মধ্যে বেশি চলছে চিকেন দোনার কাবাব, মোমো, ওয়াফেল ও এগ সসেস রোল। এছাড়া মেলা উপলক্ষে রয়েছে মাত্র ২০০ টাকায় বিফ তেহারি ও মোরগ পোলাও খাবারের ব্যবস্থা। কফি শপ ক্যাটাগরির ২নং স্টলে অবস্থিত টেস্টি ট্রিটের আরেকটি স্টলেও মানুষের আগ্রহ রয়েছে।

টেস্টি ট্রিটের বাম দিকে রয়েছে আরেক ফাস্টফুড ব্র্যান্ড ‘ফ্রাই বাকেট’। এই স্টলে ফ্রাইড চিকেন, মোমো, ওয়াফেল, র‌্যাপসহ মুখরোচক ফাস্টফুডের জন্য ভিড় করছেন মেলায় আগত দর্শনার্থীরা। ২টি বার্গার কিনলে ১টি ফ্রি অফার রয়েছে খাদ্যপ্রেমীদের আগ্রহ।

এ বিষয়ে ‘টেস্টি ট্রিট’ ও ‘ফ্রাই বাকেট’-এর হেড অব মার্কেটিং মো. সামিউর জানান, “মেলায় কেনাকাটার পাশাপাশি দর্শনার্থীদের বাড়তি আকর্ষণ হয়ে উঠেছে আমাদের ‘টেস্টি ট্রিট’ ও ‘ফ্রাই বাকেট’-এর স্টলগুলো। নিরাপদ এবং স্বাস্থ্যসম্মত পরিবেশন ব্যবস্থা থাকায় দর্শনার্থীরা প্রিয়জনদের নিয়ে আমাদের স্টলে হাজির হচ্ছেন।”

মেলায় সববয়সী দর্শনার্থীদের নজর কাড়ছে জনপ্রিয় মিষ্টান্ন ব্র্যান্ড ‘মিঠাই’-এর প্রিমিয়ার রেস্টুরেন্ট ১নং স্টল। নান্দনিক ডিজাইনের এই ফুড স্টলে বিভিন্ন রকমের ঐতিহ্যবাহী মিষ্টান্নের পাশাপাশি পাওয়া যাচ্ছে আইটেমও। মেলা উপলক্ষে রয়েছে ঝাল ফুচকা, দই ফুচকা, মোমো, মেক্সিকান সাব স্যান্ডউইচ, মেক্সিকান জুলিয়ান চিকেন বার্গার, রাইস বোল ও মোরগ পোলাও খাবারের ব্যবস্থা। এছাড়া মেলা উপলক্ষে বিশেষ ছাড়সহ রয়েছে ৪৯৯ টাকার গিফট বক্স এবং ৯৯৯ টাকার আপ্যায়ন কম্বো অফার।

‘মিঠাই’ স্টলের পাশেই রয়েছে ফ্রোজেন আইটেমের ব্র্যান্ড ‘ঝটপট’-এর স্টল। মাত্র ৩০ টাকা থেকে শুরু করে সুলভমূল্যের বিভিন্ন মুখরোচক খাবার পাওয়া যাচ্ছে এখানে। এর মধ্যে দর্শনার্থীদের পছন্দের মধ্যে রয়েছে স্পাইসি চিকেন, মিট বল, নাগেস, সসেজ, চিকেন ললিপপ, মিনি চিকেন সমুসা এবং চিকেন রোল। এছাড়াও রয়েছে ১৩০ টাকা থেকে শুরু বাজেট-ফ্রেন্ডলি লাঞ্চের সুব্যবস্থা। ফ্রেশ মোমো ও পিজ্জা খাওয়ার আয়োজন পাচ্ছেন দর্শনার্থীরা। মোমো, পরোটা, নাগেস, মিটবলের ফ্রোজেন আইটেমে দেওয়া হচ্ছে বিশেষ ছাড়।

এ বিষয়ে ‘মিঠাই’ ও ‘ঝটপট’-এর হেড অব মার্কেটিং আনিসুল ইসলাম জানান, “বাণিজ্যমেলায় আমাদের স্টলগুলোতে চাহিদা অনুযায়ী বিভিন্ন খাবারের আইটেম প্রদর্শন করছি। গুণগত ও মানসম্মত খাবারের কারণে আমরা দর্শনার্থীদের বেশ ভালো সাড়া পাচ্ছি।”

কালবেলা/এসআই/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

১০

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

১১

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

১২

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

১৩

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে জাল নোটসহ ফের গ্রেপ্তার

১৪

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে

১৫

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

১৬

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

১৭

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

১৮

শিল্পকলায় চার দিনব্যাপী বাঁশরী নজরুল নাট্যোৎসব

১৯

জর্ডানে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

২০
X