তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৩ এএম
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৩ পিএম
প্রিন্ট সংস্করণ

গানেই মনোযোগ রনির

গানেই মনোযোগ রনির

গানের একটি রিয়্যালিটি শো দিয়ে আলোচনায় এসেছেন সংগীতশিল্পী ইসফাতারা কায়সার রনি। তবে একক সংগীত নিয়েই এগিয়ে যেতে চান তিনি। এরই মধ্যে রনির বেশ কিছু মৌলিক গান প্রকাশ পেয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য ‘দিলে মারলি ঝটকা’ গানটি। এই গানটি দিয়ে রনির ইউটিউব চ্যানেল ‘রনিস টিউন’র যাত্রা শুরু হয়। কিছুদিন আগেই গানটি প্রকাশিত হয়েছে। গানটি লিখেছেন ও সুর করেছেন সোহেলী সুলতানা। মিউজিক করেছেন এ এন ফরহাদ। গানটির মিউজিক ভিডিওতে আছেন ইমতু রাতিশ ও শাকিলা পারভীন। প্রথম গান দিয়েই রনি বেশ সাড়া ফেলেছেন। তবে রনি জানান, তিনি আরও মৌলিক গান একের পর এক প্রকাশ করবেন। এরই মধ্যে রনি তারই চ্যানেলে প্রকাশ করেছেন ফোক গান ‘মন বাগান’। এই গানটি লিখেছেন, সুর করেছেন ও সংগীত পরিচালনা করেছেন তরুণ মেধাবী গায়ক ও সুরকার খায়রুল ওয়াসী।

নিজের গান নিয়ে রনি বলেন, ‘নিজের মৌলিক গান প্রকাশে থেমে নেই আমি। আমার নিজস্ব চ্যানেলেই মৌলিক গান একে একে প্রকাশ করছি। যে দুটি গান প্রকাশ পেল দুটি গানের জন্যই আমি অভূতপূর্ব সাড়া পেয়েছি। শ্রোতা-দর্শকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। তাদের আশীর্বাদ নিয়ে আমি আগামীর পথে এগিয়ে যেতে চাই।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদপুরে ৭ কেজি গাঁজাসহ আটক ৩

আজ স্বর্ণ-রুপা যে দামে বিক্রি হচ্ছে

রেকর্ডের দিনে মেসিকে নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন রোনালদো

ইংল্যান্ডকে রুখে দিল ঘানা

বগুড়ার সেই ৩ ইউনিয়নের নাম পরিবর্তন নিয়ে গণশুনানি, জনদাবি ও বিক্ষোভ

মায়ের মৃত্যুতে দেশে ফিরছেন ফরাসি কোচ

‘মেসি সর্বকালের সেরা’, এই মন্তব্যটি ভুয়া : রোনালদো

তবে কি আজ নেইমারের দিন?

রাশিয়ান হাউসে ‘মহান দেশপ্রেমিক যুদ্ধ’র শোক ও স্মরণ দিবস পালিত 

বিশ্বকাপে ইরানকে সুখবর দিলো যুক্তরাষ্ট্র

১০

মসজিদে ঝুলছে ইমামের মরদেহ, রুমে পড়ে আছে চিরকুট

১১

কেন ফ্রি-কিক নেননি রোনালদো?

১২

রোনালদোর প্রত্যাবর্তনের ম্যাচে উজবেকিস্তানকে গুঁড়িয়ে দিল পর্তুগাল

১৩

মেসিকে ছাড়িয়ে নতুন রেকর্ড রোনালদোর

১৪

এখনো ফুরিয়ে যাইনি… বিশ্বরেকর্ড গড়েই নিন্দুকদের জবাব রোনালদোর

১৫

সিটিজেন প্ল্যাটফর্ম অ্যাওয়ার্ড পেলেন ২৫ গুণীজন

১৬

স্বদেশী কিংবদন্তিকে ছাড়িয়ে সবার উপরে রোনালদো

১৭

৩৯-এ পা দিলেন রোজারিওর সেই ছোট্ট জাদুকর 

১৮

সকালের ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৯

রোনালদো অনন্য, রোনালদোই প্রথম

২০
X