তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১২ এএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৪ পিএম
প্রিন্ট সংস্করণ

এক যুগ পর এক মঞ্চে আঁখি-মুন্নী

এক যুগ পর এক মঞ্চে আঁখি-মুন্নী

সংগীতশিল্পী আঁখি আলমগীর। কিছুদিন আগেই যুক্তরাষ্ট্রে গিয়েছেন। সেখানে মূলত তিনটি স্টেজ শোয়ে সংগীত পরিবেশন করতে গিয়েছেন তিনি। অন্যদিকে শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নী যুক্তরাষ্ট্রে এরই মধ্যে ফোবানা সম্মেলনে অংশগ্রহণসহ আরও কিছু অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেছেন।

এর মধ্যেই যুক্তরাষ্ট্রের ফেলাডেলফিয়ার পেনসিলভানিয়ার আপার ডার্বিতে অনুষ্ঠিত ‘বাংলাদেশ সোসাইটি অব পেনসিলভানিয়া’ আয়োজিত ‘বাংলাদেশ প্যারেড ও মেলা ২০২৪’-এ একই মঞ্চে দীর্ঘ এক যুগ পর সংগীত পরিবেশন করেছেন আঁখি আলমগীর ও দিনাত জাহান মুন্নী।

চার হাজারেরও বেশি দর্শকের সামনে তারা দুজন সংগীত পরিবেশন করেন। একই মঞ্চে আঁখি আলমগীর ও দিনাত জাহান মুন্নীকে পেয়ে দর্শকের মধ্যেও ছিল ভীষণ উচ্ছ্বাস। এদিন মঞ্চে আঁখি আলমগীর পরিবেশন করেন ‘তুমি আমার কত চেনা’, ‘ওরে পিড়িতি বিষের কাঁটা’, ‘ভালো আছি ভালো থেকো’ গানগুলো। অন্যদিকে দিনাত জাহান মুন্নী পরিবেশন করেন ‘সেই রেল লাইনের ধারে’, ‘সব কথা বলে না হৃদয়’, ‘বকুল ফুল’ ও ‘বন্দে মায়া লাগাইছে’ গানগুলো।

অনুষ্ঠান শেষে যুক্তরাষ্ট্র থেকে অনুভূতি প্রকাশ করতে গিয়ে আঁখি আলমগীর বলেন, ‘এবার মূলত তিনটি শোতে সংগীত পরিবেশনের জন্য যুক্তরাষ্ট্রে এসেছি। আশা করছি, ১২-১৩ সেপ্টেম্বর দেশে ফিরব ইনশাআল্লাহ। যে কটি শোয়ে অংশ নিয়েছি, সবই ছিল ভীষণ পরিপাটি ও চমৎকার। বিশেষ করে ফেলাডেলফিয়ায় আয়োজনটি ছিল অনেক বড়। আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীর কাঁটাবনে আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে, নিহত ২

ভারতকে বিচারের মুখোমুখি করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

৩ দেশের নাগরিকদের সৌদি ভ্রমণে নিষেধাজ্ঞা

কাঁটাবনের আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

ইরাককে ৫-০ গোলে উড়িয়ে দিল সেনেগাল

নরওয়েকে ৪-১ গোলে হারাল ফ্রান্স

ফিফা পাওয়ার র‍্যাংকিংয়ে ভিনিসিয়াসের বড় লাফ, মেসির অবস্থান কোথায়?

পেলের রেকর্ড ভাঙলেন এমবাপ্পে

লাল কার্ডে বিপর্যস্ত ইরাক, প্রথমার্ধে এগিয়ে সেনেগাল

বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক করলেন দেম্বেলে, প্রথমটি কার?

১০

হ্যাটিট্রক করে দেম্বেলের নতুন ইতিহাস

১১

রাজধানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

১২

৩-১ গোলে এগিয়ে ফ্রান্স

১৩

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে, আগেভাগেই জানিয়ে চমকে দিল এআই

১৪

দেম্বেলের জোড়া গোলে এগিয়ে ফ্রান্স

১৫

হলান্ডকে ছাড়াই মাঠে নামছে নরওয়ে, চার পরিবর্তনে ফ্রান্স

১৬

জাবির সিনেটে শূন্য থাকবে ২ আসন

১৭

কমিটি ঘোষণার ২১ দিনেই পদ হারালেন ছাত্রদল নেতা

১৮

মিসরের ৯২ বছরের অপেক্ষার অবসান, নাকি ইরানের ইতিহাস?

১৯

লক্ষ্মীপুরে একই পরিবারের ৪ জনকে হত্যার ঘটনায় মামলা

২০
X