তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩০ এএম
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৫ এএম
প্রিন্ট সংস্করণ

তিতলী রূপে মাহা

তিতলী রূপে মাহা

অভিনেত্রী নাঈমা আলম মাহা অভিনীত নতুন একটি ধারাবাহিক এরই মধ্যে প্রচার শুরু হয়েছে। আর আগামী ১৮ সেপ্টেম্বর থেকে প্রচার শুরু হবে তার নতুন আরও একটি ধারাবাহিক। পরপর দুটি নতুন ধারাবাহিকে কাজ করায় ভীষণ উচ্ছ্বসিত মাহা। নতুন ধারাবাহিকে তাকে দেখা যাবে নতুন চরিত্রে।

এরই মধ্যে গত রবি ও সোমবার বাংলাভিশনে প্রচার শুরু হয়েছে মাহা অভিনীত নতুন ধারাবাহিক নাটক ‘কমন প্রবলেম’। এটি পরিচালনা করেছেন তপু খান। এতে নাটকটির অন্যতম প্রধান একটি চরিত্রে অভিনয় করছেন তিনি।

এদিকে আগামী ১৮ সেপ্টেম্বর থেকে এটিএন বাংলায় প্রচার শুরু হতে যাচ্ছে মাহা অভিনীত নতুন ধারাবাহিক নাটক ‘অদ্ভুত পরিবার’। এর চিত্রনাট্য ও পরিচালনার দায়িত্বে আছেন ইমরাউল রাফাত। সংলাপ লিখেছেন সজীব খান। এরই মধ্যে ধারাবাহিকটির প্রথম লটের শুটিংয়ে অংশ নিয়েছেন মাহা। এই নাটকেও অন্যতম প্রধান একটি চরিত্রে অভিনয় করছেন তিনি। মাহার চরিত্রের নাম তিতলী।

মাহা বলেন, ‘কমন প্রবলেম নাটকটি এরই মধ্যে প্রচার শুরু হয়েছে। তবে আমি আরও বেশি আশাবাদী অদ্ভুত পরিবার ধারাবাহিকটি নিয়ে। এই ধারাবাহিকে আমার চরিত্রের নাম তিতলী। আমার বড় বোনের চরিত্রে অভিনয় করেছেন শখ আপু। তিনি গোপনে কাউকে না জানিয়ে বিয়ে করেন পাভেল ভাইকে। এভাবেই শুরু হয় নাটকের গল্প। তিতলী চরিত্রটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। কাজটি আমি মন দিয়ে করার চেষ্টা করেছি। এরই মধ্যে ১৪ পর্বের শুটিং সম্পন্ন হয়েছে। আশা করছি প্রচারে এলে আমার অভিনীত তিতলী চরিত্রটিও দর্শকের মধ্যে সাড়া ফেলবে।’

এদিকে মাহা অভিনীত দুটি ধারাবাহিক নাটক এরই মধ্যে প্রচার শেষ হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান আচরণ না বদলালে আবার বোমা হামলা হবে : ট্রাম্প

কুমিল্লায় থানার সামনে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

পুশইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

১২৭৮ পরিবারকে ফ্যামিলি কার্ড দিলেন গয়েশ্বর–আমান

আনচেলত্তির কৌশল বদল, একাদশে বড় পরিবর্তন

ভার্চুয়ালি উদ্বোধন প্রধানমন্ত্রীর / চন্ডিছড়া চা-বাগানের ৩৭৯ শ্রমিক পেল ফ্যামিলি কার্ড

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / সীমান্তে অপ্রীতিকর ঘটনা শূন্যে নামিয়ে আনতে কাজ করছে সরকার

এক বিশ্বকাপের সময় হত্যা, আরেকটির সময় এলো মৃত্যুদণ্ডের রায়

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ইরান চুক্তিতে বিশ্ববাজার অনেক খুশি : ট্রাম্প

১০

ইউএনএইচসিআরের নির্বাহী কমিটির ব্যুরোর নেতৃত্বে প্রথমবার বাংলাদেশ

১১

‘আমরা সবাই মেসিকে মিস করব’

১২

রাগীব হাসানের গুচ্ছ কবিতা

১৩

সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত

১৪

ওবামা ইরানকে ঘুষ দিয়েছিলেন, দাবি ট্রাম্পের

১৫

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি বার্তা, প্রকাশ করল শিক্ষা বোর্ড

১৬

শাজাহানপুরে যুবদলের আংশিক কমিটি অনুমোদন

১৭

বাজেটে কৃষি খাতের প্রকৃত বরাদ্দ ও কৃষকের অধিকার নিয়ে নাগরিক সংলাপ

১৮

হার দিয়ে শুরু করল বাংলাদেশ

১৯

পরিচয়ের খোঁজে আদালতে ক্লাউডিয়া চৌধুরী

২০
X