তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২৪ এএম
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৩ পিএম
প্রিন্ট সংস্করণ

হাতিরঝিলে আসছে ‘গণজোয়ার’

হাতিরঝিলে আসছে ‘গণজোয়ার’

দেশের বিভিন্ন স্থানে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ইতোমধ্যে ফান্ড রাইজিং কনসার্টের আয়োজন করছে বিভিন্ন সংস্থা। ওপেন কনসার্টের পাশাপাশি টিকিটের মাধ্যমেও ক্ষতিগ্রস্তদের জন্য এই আয়োজন করা হচ্ছে। তেমনই এক কনসার্টের আয়োজন করেছে ম্যাভিক্স গ্লোবাল নামে একটি প্রতিষ্ঠান। আগামী ১৮ সেপ্টেম্বর হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে তারা ‘গণজোয়ার’ শিরোনামে কনসার্টটি করবেন।

কালবেলাকে ম্যাভিক্স গ্লোবালের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। তাদের পক্ষ থেকে জানানো হয়, কনসার্টস্থল থেকে এনজিওর মাধ্যমে অর্থ সংগ্রহ করা হবে। সেই অর্থ এই এনজিওটির মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার কৃষক ও খামারিদের মধ্যে বিতরণ করা হবে। তাই কনসার্টে আসতে সবাইকে আহ্বান জানানো হয়।

আয়োজকদের পক্ষ থেকে আরও জানানো হয়, কনসার্টে দেশের জনপ্রিয় ব্যান্ডগুলো পারফর্ম করবে। যাদের মধ্যে রয়েছে নেমেসিস, ক্রিপটিক ফেইট, এভয়েড রাফা, বে অব বেঙ্গল ও কনক্লুশন ব্যান্ড পারফর্ম করবে। এ ছাড়া সিঙ্গেল পারফরম্যান্স করবে এ কে রাহুল ও ব্ল্যাক জ্যাং।

কনসার্টের প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে ৬০০ টাকা ও কম্বো প্যাকেজ ১ হাজার টাকা। এর আগে বন্যার্তদের সহায়তায় কার্যকর ভূমিকা রেখেছে দেশের জনপ্রিয় ব্যান্ডগুলো। টিএসসি, চারুকলা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিংবা রবীন্দ্র সরোবর—যেখানেই ত্রাণ সহায়তায় কনসার্ট হচ্ছে, দেখা মিলছে দলগুলোর। সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দেশের জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীনসহ বেশ কয়েকটি গানের দল পারফর্ম করে। এর মধ্যে ছিল এভয়েড রাফা, সোনার বাংলা সার্কাস, হাইওয়ে, আপেক্ষিক, ওউন্ড, চান্দের গাড়ি, এ কে রাহুল, আর্ট অব হ্যাভেন, প্রতিবিম্ব, এভার্স এবং শেফার্ডসের মতো ব্যান্ড। কনসার্ট থেকে বানভাসি মানুষের সহায়তার উদ্দেশ্যে বিনা পারিশ্রমিকে ব্যান্ডগুলোর অংশ গ্রহণ করে প্রায় ৮ লাখ ১০ হাজার টাকা সহযোগিতা করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ষড়যন্ত্রকারীদের রাজপথে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে: সিসিক প্রশাসক

নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: রেলমন্ত্রী 

হামলা-লুটপাট আতঙ্কে ঘর ছাড়ছেন পাংশার মানুষ

জাতীয় চিড়িয়াখানা থেকে সাভারে ‘ডোনাল্ড ট্রাম্প’

বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

বিদায়বেলায় সাবেক ডিসি সারওয়ার আলমের আবেগঘন স্ট্যাটাস

বাংলাদেশি শিক্ষার্থীকে হত্যা, মারার পরও চাওয়া হচ্ছিল মুক্তিপণ

বর্ধিত স্বাস্থ্য বাজেট অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ব্যয়ের আহ্বান প্রজ্ঞার

সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল

১০

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে পেজেশকিয়ানের স্ট্যাটাস

১১

বগুড়ায় সাবেক ইউপি সদস্য নিহত

১২

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া

১৩

‘আমার বন্ধু মহাজাদু জানে’

১৪

কুষ্টিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

১৫

ঢাকার পথে সিলেটের সাবেক ডিসি সারওয়ার আলম

১৬

শসা তেঁতো কি না হাতে নিয়েই বুঝবেন যেভাবে

১৭

আটকে পড়া কাজ সহজ করতে বিশেষ ৪ আমল 

১৮

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে টুঙ্গিপাড়ায় ব্যাপক নিরাপত্তা

১৯

হরমুজ প্রণালি দিয়ে সরবরাহ বাড়ায় তেলের দাম কমল

২০
X