শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
তারাবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫৬ এএম
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৩ পিএম
প্রিন্ট সংস্করণ

মুখ খুললেন রুক্মিণী

মুখ খুললেন রুক্মিণী

উত্তাল কলকাতার সিনেমা বাজার একেবারেই ধসে পড়ার মতো অবস্থায় রয়েছে। রুপালি পর্দায় নেই নতুন সিনেমা। নির্মাতা, অভিনেতা ও অভিনেত্রীরাও অংশ নিয়েছেন আন্দোলনে। যার ফলে কলকাতা সিনেমা পাড়া এখন অনেকটাই ঘুমিয়ে পড়েছে। এর মাঝেই নিজের নতুন সিনেমার প্রচারণায় নামার পরিকল্পনা করেছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। আসছে ৮ অক্টোবর পূজা উৎসবে মুক্তি পাবে তার অভিনীত তারকাবহুল সিনেমা ‘টেক্কা’। যেখানে একাধিক তারকা শিল্পীর উপস্থিতি দেখা যাবে।

সিনেমায় রুক্মিণী একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করবেন। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতা সৃজিত মুখার্জি। তবে আন্দোলন চলায় এর আগে তার ‘পদাতিক’ সিনেমাটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। তাই সিনেমার প্রচারণায় আগেই নামার পরিকল্পনা

করেছেন রুক্মিণী।

সম্প্রতি ছুটি কাটিয়ে এই অভিনেত্রী কলকাতায় ফিরেছেন। এর পরই জানতে পারেন আন্দোলনের কারণে অনেকেই দুর্গাপূজা বয়কটের ডাক দিয়েছে। এই বয়কট নিয়েই এবার মুখ খুললেন তিনি। ভারতীয় একটি গণমাধ্যমে রুক্মিণী বলেন, ‘পরিবারের সঙ্গে ছুটি কাটিয়ে কয়েকদিন হলো ভারতে ফিরেছি আমি। প্রস্তুতি নিচ্ছি নতুন সিনেমার প্রচারণায় নামার। এর মধ্যেই জানতে পারলাম আরজি কর আবহে সাধারণ মানুষের একাংশ উৎসবের বিপক্ষে। আমি তাদের সিদ্ধান্তকে সমর্থন জানাই। কারণ প্রতিটি ব্যক্তিরই নিজস্ব সিদ্ধান্ত রয়েছে। কেউ চাইলে উৎসবে অংশ না নিতেই পারেন। সেটা তার সিদ্ধান্ত। তার জন্য কেউ তাকে অসম্মান করবে না। তবে দুর্গাপূজার মতো উৎসবে অনেক ছোট ছোট ব্যবসায়ীর পেট চলে। আমাদের সেই দিকেও নজর রাখতে হবে। কারণ এই উৎসব বন্ধ হয়ে গেলে তাদের ঘরে খাবার থাকবে না।’ এ সময় তিনি সিনেমা ইন্ডাস্ট্রি ও নারীদের সুরক্ষা নিয়েও কথা বলেন। জানান নতুন সিনেমার প্রচারণায় শিগগির মাঠে নামবে ‘টেক্কা’ টিম।

‘টেক্কা’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন দেব। এ ছাড়া স্বস্তিকা মুখার্জিকে একজন সাংবাদিকের চরিত্রে দেখা যাবে। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অনির্বাণ চক্রবর্তীও। তবে সিনেমা মুক্তিতে কোনো ঝুঁকি আছে কি না সে বিষয়ে কোনো কিছুই জানাতে চাননি রুক্মিণী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষাই জাতির উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি: মিফতাহ্ সিদ্দিকী

ইপিজেড-সল্টগোলার জলাবদ্ধতা নিরসনে নয়ারহাট খালে স্লুইসগেট নির্মাণের উদ্যোগ

শিক্ষাজীবন থেকেই সঞ্চয় ও বিনিয়োগের অভ্যাস গড়ে তোলা উচিত: ড. জামাল উদ্দিন

ভারতের সাথে পারল না বাংলাদেশ

পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু

বিশ্বকাপের মাঝে একই ঘরে স্বামী-স্ত্রী! পাকিস্তান মহিলা দলে বিতর্কের আগুন

আশুরা স্মরণ করিয়ে দেয় ইসলামের মূল শিক্ষা শান্তি : প্রধানমন্ত্রী

ভুলে পাকিস্তানের আকাশসীমায় ভারতীয় বিমান, যা ঘটল পাইলটের সঙ্গে

এ পর্যন্ত বিশ্বকাপ থেকে ছিটকে গেল যারা

বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র

১০

বিশ্বকাপে লাল কার্ডের রেকর্ডে শীর্ষে ব্রাজিল, আর্জেন্টিনার অবস্থান কোথায়

১১

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর

১২

‘হিজবুল্লাহ নিরস্ত্র না হওয়া পর্যন্ত লেবানন ছাড়বে না ইসরায়েল’

১৩

মিয়ানমার থেকে আসা ২.৫ কোটি টাকার অবৈধ জাল জব্দ

১৪

বিশ্বকাপের মাঝেই বিপর্যয়! প্রতিযোগিতা থেকে এক দেশকে নিষিদ্ধ করল ফিফা

১৫

হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজে হামলা

১৬

আধুনিক প্রযুক্তিনির্ভর চিংড়ি চাষ সম্প্রসারণে সহায়তা দেওয়া হবে: মৎস্য প্রতিমন্ত্রী

১৭

বেইজিংয়ে বাংলাদেশ-চীন বিনিয়োগ চুক্তি স্বাক্ষর

১৮

যবিপ্রবিতে ফলাফল প্রকাশে জটিলতা, ভোগান্তিতে শিক্ষার্থীরা

১৯

গাছা থানার ওসি প্রত্যাহার

২০
X