তারাবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৮ এএম
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৪ পিএম
প্রিন্ট সংস্করণ

বিপাকে কঙ্গনা

বিপাকে কঙ্গনা

‘ইমার্জেন্সি’ চলচ্চিত্র নিয়ে ফের বিপাকে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। সিনেমাটি নিয়ে একের পর এক ঝামেলা পোহাচ্ছেন এ অভিনেত্রী। গতকাল বুধবার কঙ্গনাকে নোটিশ পাঠিয়েছেন চণ্ডীগড়ের জেলা আদালত। আইনজীবী রবিন্দর সিং বাসসির অভিযোগের ভিত্তিতেই এ নোটিশ পাঠানো হয়েছে। অভিযোগকারী সেখানকার ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট।

রবিন্দরের অভিযোগ, ‘ইমার্জেন্সি’ সিনেমা শিখ সম্প্রদায়ের জন্য অপমানজনক। তাদের বিরুদ্ধে ভুল অভিযোগ তুলে ধরা হয়েছে চলচ্চিত্রের মাধ্যমে। এজন্যই মামলা নথিভুক্ত করার আবেদন জানিয়েছেন তিনি। তাই তো কঙ্গনাকে নোটিশ পাঠানো হয়েছে। এদিকে চলতি বছর ৫ ডিসেম্বর বিষয়টি নিয়ে আলোচনা হবে আদালত থেকে এমনটাই জানানো হয়েছে। ধারণা করা হচ্ছে, কঙ্গনার সিনেমাটির মুক্তি নিয়ে ফের অনিশ্চয়তা তৈরি হতে পারে।

এর আগেও শিখ সম্প্রদায়ের পক্ষ থেকে ‘ইমার্জেন্সি’ নিয়ে আপত্তি তোলা হয়েছে। ‘শিরোমণি গুরুদ্বারা প্রবন্ধক কমিটি’র পক্ষ থেকে সিনেমাটি নিষিদ্ধের দাবি করা হয়েছিল। অস্ট্রেলিয়া শিখ কাউন্সিলের পক্ষ থেকেও জানানো হয়েছিল লিখিত অভিযোগ। সিনেমাটি নিয়ে আপত্তি জানায় শিরোমণি অকালি দলও। এ নিয়ে সেন্সর বোর্ডের হস্তক্ষেপ দাবি করে আদালতে মামলা হয়েছে। তবে সিনেমাটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে।

চলতি মাসের ৬ তারিখ ‘ইমার্জেন্সি’ মুক্তির কথা থাকলে শেষ পর্যন্ত হয়নি। কবে মুক্তি পাবে তা এখনো জানানো হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে আজ কোথায় কী

কাতারে বিস্ফোরণ, নিহতরা সবাই ভারত ও পাকিস্তানের শ্রমিক

বদ্ধঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

১০

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১১

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

১২

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

১৩

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

১৪

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

১৫

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

১৬

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

১৭

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

১৮

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

১৯

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

২০
X