তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫২ এএম
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪, ০১:১১ পিএম
প্রিন্ট সংস্করণ

অভিনয় থেকে দূরে ছিলাম না

অভিনয় থেকে দূরে ছিলাম না

মডেল ও অভিনেতা হিসেবেই বেশি পরিচিত ও জনপ্রিয় শাহেদ শরীফ খান। আছে নাট্যকার ও নির্মাতা হিসেবেও পরিচয়। তবে আগের মতো এখন আর বিনোদন জগতে দেখা যায় না তাকে। অভিনয় ও মডেলিংয়ের সঙ্গেও সেভাবে যোগাযোগ নেই তার। এর কারণ নিয়ে এ অভিনেতা কথা বলেন কালবেলার সঙ্গে।

শুরুতেই শাহেদ বলেন, ‘আমি কাজের সঙ্গে নেই এমনটা নয়। কাজের সঙ্গেই ছিলাম। তবে আগের মতো খুব বেশি কাজ করা হয়নি। এ ছাড়া আমাকেও কাজের জন্য খুব একটা ডাকা হয় না। এর কারণ আমি জানি না। এখন কাজের অনেক প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। যেমন ওটিটিতে এখন অনেকেই কাজ করছে। আমিও করতে চাই। কিন্তু আমাকে সেভাবে এসব প্ল্যাটফর্ম থেকে ডাকা হয়নি। কেন ডাকা হয় না, আমি আসলে জানি না। কেউ আমাকে না ডাকার বিষয়ে ব্যাখ্যাও করেনি কখনো। এ বিষয়ে আমার খারাপও লাগেনি। শুধু এটুকু বলব, সবাইকেই কাজের সুযোগ দেওয়া উচিত। যারা অভিনয়ের লোক, তাদের কাজের সঙ্গে রাখা উচিত।’

এ সময় শিল্পীদের রাজনৈতিক পরিচয় নিয়েও কথা বলেন শাহেদ। বলেন, ‘শিল্পীদের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে নেই। কারণ তিনি সবার প্রতিনিধি, তার কাজের দর্শক সবাই। একজন শিল্পীর যখন রাজনৈতিক পরিচয় চলে আসে, তখন তাকে দর্শকরা অন্য চোখে দেখতে থাকে। যেটি একজন শিল্পীর ভবিষ্যতের জন্য হুমকি হয়ে যায়। আমি নিজেও ভিন্ন চিন্তার মানুষ। আমারও অনেকের সঙ্গে মতের অমিল হবে এটাই স্বাভাবিক। কিন্তু কারও ব্যানারে আমি যাইনি কোনো দিন, ভবিষ্যতেও যাব না।’

ছোট পর্দায় শাহেদ শরীফ খানের অভিষেক হয় ২০০০ সালে, আনিসুল হকের লেখা ও মোস্তফা সরওয়ার ফারুকীর পরিচালনায় ‘একান্নবর্তী’ নামের একটি ধারাবাহিক নাটকে অভিনয়ের মাধ্যমে। এরপর অসংখ্য খণ্ড ও ধারাবাহিক নাটকে অভিনয় করেন তিনি। নাম লেখান বড় পর্দাতেও। শাহেদ অভিনীত সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘প্রিয় সাথী’, ‘হৃদয় শুধু তোমার জন্য’, ‘জয়যাত্রা’ ও ‘অজ্ঞাতনামা’ উল্লেখযোগ্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাচীন গৌড়ের সোনামসজিদ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

তাবলিগের আমিরকে হত্যা: আপিলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্ত্রী খালাস

আতাউর রহমানের কবিতা : আমি ভালো নেই 

১৬ লাখ টন তেল কিনতে সিঙ্গাপুর যাচ্ছেন জ্বালানিমন্ত্রী

এক বছরের মধ্যে সব নারী চা শ্রমিকের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছাবে : প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / ৩০০ বিলিয়ন ডলার বিনিয়োগের অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

বাবা ফ্রান্সের কিংবদন্তি, তবু জিদানপুত্র কেন বেছে নিলেন আলজেরিয়া?

বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, তদন্ত কমিটি গঠন

স্বামীর সঙ্গে কাটানো বিশেষ সময়ের ছবি প্রকাশ করলেন অভিনেত্রী

লিফটকে পুনরায় মূলধনী যন্ত্রপাতি ঘোষণার দাবি বেলিয়ার

১০

তারিক সামিনের কবিতা : স্নিগ্ধ ভোর, সতেজ আঁখি

১১

৩ দিনেও খোঁজ নেই শিশু সামিউলের, উৎকণ্ঠায় স্বজনরা

১২

২৭ রানেই ৫ উইকেট নেই বাংলাদেশের

১৩

সরকারি প্রকল্পের তথ্য নিতে ‘এমপির অনুমতি চাইতে’ বললেন জনস্বাস্থ্য প্রকৌশলী

১৪

খুলনায় ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় আহত ২৪

১৫

মেনন-কামরুলের মানবতাবিরোধী অপরাধ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু ২৩ জুন

১৬

ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ে কুমিল্লার হোমনা, বিপাকে রোগী ও সাধারণ মানুষ

১৭

মার্কিন নৌ অবরোধ উপেক্ষা করে আরব সাগরে ইরানের ৩ জাহাজ

১৮

ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল ১৬বার

১৯

বিনোদনের সংকট নিয়ে যা বললেন আসিফ

২০
X