তারাবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২৮ এএম
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৬ পিএম
প্রিন্ট সংস্করণ

আটকে গেল রাকুলের সিনেমা

আটকে গেল রাকুলের সিনেমা

বলিউড অভিনেত্রী রাকুল প্রীত সিং। ফেব্রুয়ারি মাসে তিনি বিয়ে করেন অভিনেতা ও প্রযোজক জ্যাকি ভাগনানিকে। বিয়ের পর থেকে সেভাবে আর কাজে দেখা যায়নি তাকে, যা নিয়ে চলছে আলোচনাও। এর মধ্যেই এ অভিনেত্রীর একটি সিনেমার শুটিং বন্ধ হয়ে গেছে। সিনেমা নাম ‘দে দে পেয়ার দে ২’। এটি ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘দে দে পেয়ার দে’ সিনেমার সিক্যুয়েল। বলিউড হাঙ্গামার তথ্যমতে, সিনেমার শুটিং পাঞ্জাবে চলছিল। এটি প্রথম লটের শুটিং। সেখানে শুটিং চলাকালে নির্মাতা আনশুল শর্মা ডেঙ্গুতে আক্রান্ত হন। এরপরই সব ধরনের শুটিং বন্ধ করে দেওয়া হয় প্রোডাকশনের পক্ষ থেকে।

এ বিষয়ে রাকুল ওই গণমাধ্যমকে বলেন, ‘অনেক দিন পর শুটিং সেটে ফিরেছিলাম। কাজও করেছি। এর মধ্যেই আমাদের নির্মাতা ডেঙ্গুতেই আক্রন্ত হলেন। তার জন্য আমরা সবাই প্রার্থনা করছি। আশা করছি খুব দ্রুত তিনি আমাদের মাঝে ফিরে আসবেন, আবারও শুটিং শুরু হবে।’

২০১৯ সালে মুক্তি পাওয়া ‘দে দে পেয়ার দে’ সিনেমাটি পরিচালনা করেছিলেন আকিব আলী। যেখানে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন টাবু। এবারের সিক্যুয়েলে তিনি নেই। এবার নতুনভাবে যুক্ত হচ্ছেন আর মাধবন। সিনেমাটি ২০২৫ সালে মুক্তি পাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

১০

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

১১

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১২

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১৩

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

১৪

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

১৫

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

১৬

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

১৭

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

১৮

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

১৯

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

২০
X