বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৪, ০৩:১৮ এএম
আপডেট : ০৩ অক্টোবর ২০২৪, ১২:০১ পিএম
প্রিন্ট সংস্করণ

নেগেটিভ বিষয়কে পজিটিভভাবে দেখি

নেগেটিভ বিষয়কে পজিটিভভাবে দেখি

এ সময়ের আলোচিত অভিনেত্রী সামিরা খান মাহি। সামাজিক যোগাযোগমাধ্যমে শিল্পীদের নানা বিষয়ে ট্রল হতে দেখা যায়। নানা নেগেটিভ সমালোচনার মুখোমুখি হন তারা। বিষয়টি নিয়ে মাহি বলেন, আমাদের অভিনয় জীবনে আসার পর থেকে ব্যক্তিগত জীবন আসলে ব্যক্তিগত থাকে না। সুতরাং মানুষ কথা বলবেই। নিজেদের ভুলগুলো সংশোধন করে নেওয়াটাই ভালো।

এদিকে অসংখ্য নাটকের এই অভিনেত্রী বহু অভিনেতার সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন। সবার সঙ্গেই কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন বলে জানান মাহি। তবে মুশফিক আর ফারহান ও নিলয় আলমগীরের সঙ্গে দীর্ঘদিন জুটি হয়ে অভিনয় করেছেন তিনি। ফলে এই দুই অভিনেতার সঙ্গে কাজের অভিজ্ঞতা দারুণ, এমনটাই জানালেন মাহি।

নতুন বাংলাদেশ নিয়ে অভিনেত্রীর ভাবনা নিয়ে বললেন, আমাদের শিক্ষা খাতের উন্নয়ন নিয়ে কাজ করতে হবে। এ ছাড়া চাকরি নিয়ে এক ধরনের সংকট রয়েছে, সেটির সমাধান প্রয়োজন। এ ছাড়া প্রতিটি সেক্টরেই উন্নয়নের প্রয়োজন। আমি একটা হ্যাপি বাংলাদেশ চাই।

একটা সময় পারিশ্রমিক চাইতে লজ্জা পেতেন মাহি। তবে এখন আর সেটি হয় না। মাহি বলেন, আগে থেকেই বলে নিই আমাকে শুটিং শেষ হওয়ার আগেই টাকাটা দিতে হবে। একটা সময় পাওনা টাকা চাইতে আমার খুব লজ্জা লাগত। তবে এখন যার কাজই করি না কেন পারিশ্রমিকের ব্যাপারটা বলে নিই।

সামাজিক কাজেও নিজেকে উজার করে দেন সামিরা খান মাহি। গত বন্যায় বানভাসি মানুষের পাশে দাঁড়াতে দেখা গিয়েছিল এই অভিনেত্রীকে।

মাহির জনপ্রিয় নাটকের তালিকায় রয়েছে ‘আক্কাস এখন আমেরিকা’, ‘বিয়ে একটা ম্যাজিক’, ‘তুমি তো আমারই’, ‘আমার নায়িকা’, ‘সাইড ক্যারেক্টার’, ‘কলকাতার জামাই’, ‘মাস্তান নাম্বার ওয়ান’, ‘ঢাকাইয়া পোলা সিলেটি ফুরি’ ইত্যাদি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১০

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১১

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১২

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৩

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৪

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৫

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৬

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৭

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১৮

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৯

পর্তুগালের একাদশ ঘোষণা

২০
X