তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৪, ০৩:১৪ এএম
আপডেট : ০৪ অক্টোবর ২০২৪, ১২:১১ পিএম
প্রিন্ট সংস্করণ

আজ মুক্তি পাচ্ছে ‘জোকার ২’

আজ মুক্তি পাচ্ছে ‘জোকার ২’

এ বছরের সবচেয়ে প্রতীক্ষিত সিনেমা ‘জোকার’ সিনেমার সিক্যুয়েল ‘জোকার: ফোলি এ ডিউক্স’ বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে অক্টোবরের ৪ (আজ) তারিখ। ‘জোকার’ ভক্তদের তর যেন আর সইছে না। এর কারণ হচ্ছে, বছরজুড়েই প্রকাশ করা হয় সিনেমাটির বিভিন্ন ধরনের পোস্টার। যার কারণে দর্শকদের মধ্যে উত্তেজনা বাড়ে প্রতিনিয়ত। অবশেষে সিনেমাটি আজ মুক্তি পাচ্ছে।

জোয়াকিন ফিনিক্স অভিনীত সিনেমাটি ঘিরে এরই মধ্যে হাইপ তৈরি হয়েছে। লেডি গাগা থাকায় সিনেমাটি ঘিরে ভক্তদের আগ্রহ তুঙ্গে। এ ছাড়া সিনেমায় আরও থাকছেন অভিনেতা ক্যাথরিন কেনের, ব্র্যান্ডান গ্রেসন ও জাজিই বিটসসহ অনেকে। ‘জোকার’ ছবির জন্য ৯২তম অস্কারে জোয়াকিন সেরা অভিনেতার পুরস্কার পেয়েছিলেন।

টোড ফিলিপস পরিচালিত এ সিনেমাটি বিশ্বজুড়ে মুক্তির আগে ভারতে হিন্দি ভাষায় মুক্তি পেয়েছে ২ অক্টোবর। তবে সেভাবে সিনেমাটি ব্যবসা করতে পারেনি। প্রথম দিন ভারতের বক্স অফিস থেকে এটি আয় করেছে মাত্র ৫ কোটি রুপি। তবে ধারণা করা হচ্ছে, সিনেমার ইংলিশ ভার্সন মুক্তির পর এই আয় আরও বৃদ্ধি পাবে।

এদিকে মিন্ট লাইভের তথ্যমতে, ‘জোকার: ফোলি এ ডিউক্স’ এরই মধ্যে বিশ্ববাজারে অগ্রিম বুকিংয়ে ভালো সাড়া ফেলেছে। যার জন্য মুক্তির প্রথম সপ্তাহে সিনেমাটি ১৪০ মিলিয়ন মার্কিন ডলার আয় করার সম্ভাবনা রয়েছে।

সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জোয়াকিন ফিনিক্স ও লেডি গাগা। এ ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ব্রেন্ডন গ্লিসন, ক্যাথরিন কিনার ও জাজি বিটজের মতো তারকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রুপসেরা হয়ে নকআউটে ব্রাজিল

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার

টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে এবারের বিশ্বকাপ ব্রাজিলের

জোড়া গোলের লিড নিয়ে বিরতিতে ব্রাজিল

৫২ বছরের অপেক্ষার অবসান, মরক্কোর জালে হাইতির গোল

বন্য শিয়াল শিকার করে অনলাইনে মাংস বিক্রি

লাইনচ্যুত তিন বগি রেখে চট্টগ্রামের পথে বিজয় এক্সপ্রেস

ভিনিসিয়াসের গোলে এগিয়ে গেল ব্রাজিল

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে সুইজারল্যান্ড

বিশ্বকাপের মাঝেই ৫ ম্যাচ নিষিদ্ধ হলেন কাতারের তারকা মিডফিল্ডার

১০

হেরেও দ্বিতীয় রাউন্ডে উঠল কানাডা

১১

স্কটল্যান্ডের বিপক্ষে একাদশ ঘোষণা ব্রাজিলের

১২

ছেলে নেইমারকে নিয়ে বাবার বার্তা

১৩

সিলেট সীমান্তে বাংলাদেশির মৃত্যু

১৪

৩৪৯ জনকে আসামি করে মামলা, পুরুষশূন্য তিন গ্রাম

১৫

চশমা সাইদের গলাকাটা মরদেহ উদ্ধার

১৬

তিন ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ শুরু

১৭

মানহানি মামলা করলেন এনসিপি নেত্রী

১৮

ময়মনসিংহে ট্রেনের তিন বগি লাইনচ্যুত

১৯

ইতালির ১৫টি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

২০
X