কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ০৯:২৫ পিএম
আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ০৯:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ড্যাবের ফ্রি মেডিকেল ক্যাম্প 

রাজধানীর কড়াইল বস্তিতে ফ্রি চিকিৎসা ও ওষুধ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন ড্যাবের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ। ছবি : কালবেলা
রাজধানীর কড়াইল বস্তিতে ফ্রি চিকিৎসা ও ওষুধ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন ড্যাবের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ। ছবি : কালবেলা

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর উদ্যোগে মাসব্যাপী কিডনি রোগীদের ফ্রি চিকিৎসা ও ওষুধ বিতরণের ক্যাম্প উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা ১১টার দিকে রাজধানীর বিটিসিএল আনসার ক্যাম্প কড়াইল বস্তিতে প্রধান অতিথি হিসেবে ড্যাবের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ এই মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপিপন্থি এই চিকিৎসক সংগঠনের মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল, কোষাধ্যক্ষ ডা. মো. মেহেদী হাসান এবং সিনিয়র যুগ্ম মহাসচিব অধ্যাপক ডা. খালেকুজ্জামান দিপু।

এ ছাড়াও উপস্থিত ছিলেন ড্যাবের সহসভাপতি ডা. আবু সায়েম, যুগ্ম মহাসচিব ডা. মো. ফরহাদ হাসান চৌধুরী, ডা. জিয়াউর হক জিয়া, সাংগঠনিক সম্পাদক ডা. গালিব হাসান প্রিতম, ডা. আব্দুল রাজ্জাক, ডা. জিল্লুর রহমান, ডা. আল আমিনসহ সংগঠনের কেন্দ্রীয় কমিটির নেতারা।

উদ্বোধনী অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন বিশিষ্ট কিডনি রোগ বিশেষজ্ঞ ও ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক সহযোগী অধ্যাপক ডা. শাহ নেওয়াজ দেওয়ান।

এদিন ফ্রি মেডিকেল ক্যাম্পে চার শতাধিক কিডনি রোগীকে চিকিৎসা প্রদান ও পরামর্শ দেওয়া হয় এবং এর সাথে কম্বল বিতরণ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১০

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১১

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১২

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৩

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৪

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৫

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৬

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৭

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১৮

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

১৯

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

২০
X