সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ০৯:০৮ পিএম
অনলাইন সংস্করণ

চেকপোস্টে গুলি উদ্ধার, পরে আইনজীবীর বাসায় মিলল অবৈধ পিস্তল

গ্রেপ্তার ব্যক্তি ও উদ্ধার হওয়া অবৈধ পিস্তল। ছবি : কালবেলা
গ্রেপ্তার ব্যক্তি ও উদ্ধার হওয়া অবৈধ পিস্তল। ছবি : কালবেলা

কুমিল্লা শহরের টমসমব্রিজ এলাকায় চেকপোস্ট চলাকালে এক যুবকের কাছ থেকে গুলি ও একটি চাকু উদ্ধার করেছে পুলিশ। পরে ওই যুবকের দেওয়া তথ্যে অভিযান চালিয়ে শহরের একটি এলাকায় এক আইনজীবীর ভাড়া বাসা থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ ঘটনায় অবৈধ অস্ত্র রাখার অভিযোগে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের এক আইনজীবীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ইপিজেড ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. সাইফুল ইসলাম।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন— কুমিল্লা ধর্মপুর এলাকার মোক্তার বাড়ির খোরশেদ আলমের ছেলে মো. আরিফুর রহমান এবং ধর্মপুর এলাকার আব্দুল মতিনের ছেলে এবং কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট মাহমুদুল হক মাসুম।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে কুমিল্লা জেলা কোতোয়ালি থানাধীন ইপিজেড ফাঁড়ির পুলিশের একটি টিম টমসমব্রিজ এলাকায় নিয়মিত চেকপোস্ট পরিচালনা করে। এ সময় আরিফ নামে এক যুবককে হেঁটে আসতে দেখে সন্দেহজনক মনে হলে পুলিশ তল্লাশি করে। তল্লাশিতে তার কাছ থেকে একটি চাকু ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে।

আরিফের দেওয়া তথ্যের ভিত্তিতে সদর দক্ষিণ থানা এবং ইপিজেড ফাঁড়ির যৌথ পুলিশ টিম কুমিল্লা ইবনে তাহমিয়া স্কুলের পূর্ব পাশে চারতলা ভবনের নিচতলায় অ্যাডভোকেট মাহমুদুল হক মাসুমের বাসায় অভিযান চালায়। অভিযানে মাসুমের বেডরুমের ওয়ারড্রপের ভেতর থেকে ৫ রাউন্ড গুলিভর্তি ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল এবং আলাদা একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

এ বিষয়ে ইপিজেড ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. সাইফুল ইসলাম বলেন, আমরা আরিফের কাছে থেকে ৫ রাউন্ড গুলি ও একটি চাকু উদ্ধার করি। পরে তার দেওয়া তথ্যমতে অ্যাডভোকেট মাহমুদুল হক মাসুমের ভাড়া বাসায় অভিযান করে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করেছি। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১০

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১১

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১২

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৩

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৪

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৫

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৬

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৭

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৮

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৯

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

২০
X