তারাবেলা ডেস্ক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৪, ০৩:১৫ এএম
আপডেট : ১১ অক্টোবর ২০২৪, ১২:০৯ পিএম
প্রিন্ট সংস্করণ

শুভ জন্মদিন শাহেনশাহ

শুভ জন্মদিন শাহেনশাহ

তাকে অনুসরণ করে বলিউডের অসংখ্য অভিনেতা এখন বি-টাউনের প্রতিষ্ঠিত নায়ক। তার ভরাট কণ্ঠের সংলাপ সিনেমা হলের ভেতর ভক্তদের এখনো আসন ছেড়ে দাঁড়িয়ে যেতে বাধ্য করে। তার অভিনয়ের জাদু এখনো মুগ্ধ করে একশতে একশ। তাইতো ভালোবেসে সবাই তাকে ডাকে ‘বলিউড শাহেনশাহ’ বলে। আজ ‘বলিউড শাহেনশাহ’ অমিতাভ বচ্চনের ৮২তম জন্মদিন।

ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন ১৯৪২ সালের ১১ অক্টোবর উত্তর প্রদেশের এলাহাবাদের এক হিন্দু-শিখ পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা হরি বংশ রাই বচ্চন একজন নামকরা হিন্দি কবি ছিলেন। তার মা তেজি বচ্চন একজন শিখ-পাঞ্জাবি ছিলেন।

১৯৬৯ সালে মাত্র ২০ বছর বয়সে তিনি সিনেজগতে আত্মপ্রকাশ করেন। তার অভিনীত প্রথম সিনেমা ‘সাত হিন্দুস্তানি’। সেই যে শুরু, এখন পর্যন্ত এই অভিনেতার অভিনীত মুক্তিপ্রাপ্ত সিনেমার সংখ্যা মোট ১৯৪টি। সবশেষ অমিতাভের মুক্তি পাওয়া সিনেমা হচ্ছে ‘কল্কি ২৮৯৮ এডি’। নাগ অশ্বিন পরিচালিত তেলেগু এই সিনেমাটিতে আরও অভিনয় করেন কমল হাসান, প্রভাস, দীপিকা পাড়ুকোন, শাশ্বত চট্টোপাধ্যায় ও দিশা পাটানির মতো জনপ্রিয় অভিনয়শিল্পীরা। ৬০০ কোটি রুপি বাজেটের কল্কি আয় করেছে ১ হাজার কোটি রুপির বেশি।

তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘আনন্দ’, ‘পরওয়ানা’, ‘রেশমা ঔর শেরা’, ‘বাওয়াটি’, ‘বম্বের টু গোয়া’, ‘জঞ্জীর’, ‘অভিমান’, ‘নেমক-হারাম’, ‘কুঁওয়ারা বাপ’, ‘দোস্ত’, ‘রোটি কাপড়া অর মকান’, ‘মজবুর’, ‘চুপকে চুপকে’, ‘দিওয়ার’, ‘শোলে’, ‘কাভি কাভি’, ‘অমর আকবর অ্যান্থনি’, ‘কসমে ওয়াদে’, ‘ত্রিশূল’, ‘মুকদ্দর কা সিকান্দর’, ‘মিস্টার নটবরলাল’, ‘কালা পাত্থার’, ‘দোস্তানা’, ‘সিলসিলা’, ‘রাম বলরাম’, ‘লাওয়ারিস’, ‘ডারনা জারুরি হেয়’, ‘কাভি আল বিদা না কেহনা’ ইত্যাদি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালো পলিথিনের প্যাকেটে ছিল নবজাতক, ইউএনওর উদ্যোগে চমেকে ভর্তি

১৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

মেসিকে দলে সাইন করানোর কথা ভাবছি: ব্রাজিল প্রেসিডেন্ট

যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে, এলাকায় উৎসবের আমেজ

মোদি দেখতে দেবদূত হলেও ভেতরে ‘কিলার’, বললেন ট্রাম্প

এইচএসসি ২০২৬ : স্বপ্নের শিখরে পৌঁছানোর কৌশল, পরিমিত পরিকল্পনা ও নিয়মিত অনুশীলনে যুদ্ধজয়

দেশে বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

কারখানায় পানি পান করে হাসপাতালে শতাধিক শ্রমিক

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা / এক্সে দেওয়া পোস্ট সংশোধন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

বাজারে আগুন নেভাতে গিয়ে যুবকের মৃত্যু

১০

স্বপ্নে দেখলেন জীবিত আছে তরুণী, মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা

১১

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

১২

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

১৩

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

১৪

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

১৫

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

১৬

সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাতের’ অভিযোগ ভিত্তিহীন

১৭

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প

১৮

দেশের ভোকেশনাল স্কুলগুলোতে জাপানি ভাষা শেখানো হোক

১৯

অভিযোগ দিয়ে ফেরার পথে বাদীপক্ষের ওপর হামলা, থানায় আশ্রয় নিয়েও মেলেনি রক্ষা

২০
X