কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ০১:১৩ এএম
আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫, ০৭:৫১ এএম
অনলাইন সংস্করণ

বিএনপি তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ : টুকু

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। ছবি : কালবেলা
বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। ছবি : কালবেলা

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধ ছিল, আছে এবং থাকবে ইনশাআল্লাহ।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) টাঙ্গাইলের মামুদনগর ইউনিয়ন বহুলী মাকোরকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিএনপি'র চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

টুকু বলেন, সুস্থ বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে নিয়ে অসুস্থ করে ফেলেছে ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার। অনেকে বলেন, কারাগারের ভেতরে তাকে স্লো পয়জনিং করে চিরতরে পৃথিবী থেকে বিদায় করার চেষ্টা করা হয়েছিল।

তিনি বলেন, দেশ সংকটকালীন সময় অতিক্রম করছে। এই সময়ে বেগম খালেদা জিয়াকে সবচেয়ে বেশি প্রয়োজন। আমরা দোয়া করছি, মহান আল্লাহ যেন মানবতার এই নেত্রীকে দ্রুত সুস্থতা দান করেন।

তিনি আরও বলেন, খালেদা জিয়া গণতন্ত্রের জন্য যে ত্যাগ স্বীকার করেছেন এবং ষড়যন্ত্রমূলকভাবে কারাবন্দি হয়ে যে অসুস্থ হয়েছেন, তা দেশের মানুষ ভালোভাবেই জানে। খালেদা জিয়ার দিকে তাকিয়ে বিএনপির নেতা-কর্মীদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

টুকু বলেন, খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব এবং দেশ ও মানবতার জন্য তার অসামান্য অবদান রয়েছে। তিনি টাঙ্গাইলবাসীর কাছে খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তির জন্য দোয়া করার আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X