কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ১২:০৬ এএম
আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫, ০৭:৫২ এএম
অনলাইন সংস্করণ

এনসিপির প্রথম ধাপের মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা কাল

জাতীয় নাগরিক পার্টির লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
জাতীয় নাগরিক পার্টির লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রথম ধাপের মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (১০ ডিসেম্বর) এ তালিকা ঘোষণা করা হবে। এজন্য সংবাদ সম্মেলনের আয়োজন করেছে দলটি।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) এনসিপির যুগ্ম সদস্য সচিব ওমিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থীদের প্রথম ধাপের প্রাথমিক তালিকা ঘোষণা উপলক্ষে আগামীকাল সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এ দিন সকাল ১০টায় বাংলামটরে অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে।

এদিকে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ৩টায় সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক কর্মসূচিতে এ তথ্য জানানো হয়েছে।

কী বিষয়ে সংবাদ সম্মেলন করবেন, সেটি কর্মসূচিতে উল্লেখ করা না হলেও উপদেষ্টা সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবেন বলে এতে জানানো হয়েছে।

সম্প্রতি আসিফ মাহমুদ কোন দল থেকে নির্বাচনে অংশ নেবেন এবং নির্বাচনে প্রার্থিতা ঘোষণার আগে উপদেষ্টার পদ থেকে পদত্যাগের বিষয়টি বেশ আলোচিত হচ্ছিল। আসিফ মাহমুদ বুধবার এ বিষয়ে কথা বলতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

ঢাকায় পৌঁছেছেন আতিফ আসলাম, গান শোনাবেন কাল

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১০

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

১১

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

১২

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৩

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

১৪

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

১৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

১৬

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

১৭

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৮

নতুন ভিডিওতে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

১৯

গাজী নজরুলের ভিডিওকাণ্ডে টালমাটাল সাতক্ষীরা-৪: উপনির্বাচন নিয়ে চলছে জোর আলোচনা

২০
X