তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৪, ০৩:১৫ এএম
আপডেট : ১১ অক্টোবর ২০২৪, ০৭:৫৭ পিএম
প্রিন্ট সংস্করণ

বিয়ে করলেন শিরিন শিলা

বিয়ে করলেন শিরিন শিলা

ঢাকাই ছবির আলোচিত নায়িকা শিরিন শিলা বিয়ে করেছেন। গতকাল বৃহস্পতিবার রাতে ঘরোয়াভাবে রেজিস্ট্রি বিয়ে হয় এই নায়িকার।

জানা গেছে, শিলার হবু বরের নাম আবিদুল মোহাইমিন সাজিল। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসিতে স্নাতক সম্পন্ন করেছেন তিনি। পেশায় সাজিল একজন ফার্মাসিস্ট। এ ছাড়া ট্রাভেল এজেন্সির ব্যবসাও রয়েছে তার। গতকাল দুই পরিবারের ঘনিষ্ঠদের নিয়ে কাবিন সম্পন্ন হয়।

বিয়ে প্রসঙ্গে শিরিন শিলা কালবেলাকে বলেন, ঘরোয়াভাবে আমরা রেজিস্ট্রি বিয়ে করছি। একটু সময় নিয়ে অনুষ্ঠান করার ইচ্ছা রয়েছে। তখন ইন্ডাস্ট্রির সবাইকে নিয়ে বড় আয়োজন থাকবে। সবার কাছে দোয়া চাই। যেন আমরা সুখী হতে পারি। সাজিলের সঙ্গে পরিচয় নিয়ে তিনি বলেন, একটা মজার স্মৃতি আছে আমাদের। ছয় বছর আগে আমাদের পরিচয়। অর্থাৎ ১০ অক্টোবর পরিচয়। ঠিক পরিচয়ের ছয় বছর পর একই দিনে বিয়ে করলাম। এ সময়টায় আমরা একে অন্যকে চিনেছি, জেনেছি। অপেক্ষায় ছিলাম সঠিক সময়ের। অবশেষে আমাদের সম্পর্ক পরিণয়ে রূপ নিল। সাজিল খুব ভালো একজন মানুষ। আগামীতে আমরা একসঙ্গে পথ চলতে চাই।

শিরিন শিলা অভিনীত প্রথম সিনেমা হিটম্যান। পরে ক্ষণিকের ভালোবাসা, মিয়া বিবি রাজি, মন জানে না মনের ঠিকানা, শেষ বাজি সিনেমায় দেখা গেছে তাকে। এ ছাড়া তার হাতে হাফ ডজনের মতো সিনেমা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউএনএইচসিআরের নির্বাহী কমিটির ব্যুরোর নেতৃত্বে প্রথমবার বাংলাদেশ

‘আমরা সবাই মেসিকে মিস করব’

রাগীব হাসানের গুচ্ছ কবিতা

সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত

ওবামা ইরানকে ঘুষ দিয়েছিলেন, দাবি ট্রাম্পের

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি বার্তা, প্রকাশ করল শিক্ষা বোর্ড

শাজাহানপুরে যুবদলের আংশিক কমিটি অনুমোদন

বাজেটে কৃষি খাতের প্রকৃত বরাদ্দ ও কৃষকের অধিকার নিয়ে নাগরিক সংলাপ

হার দিয়ে শুরু করল বাংলাদেশ

পরিচয়ের খোঁজে আদালতে ক্লাউডিয়া চৌধুরী

১০

ইসলামী ব্যাংক আরও ১ হাজার কোটি টাকা পেল

১১

কুরাসাওকে ৭ গোল দেওয়ার পর নতুন আতঙ্কে জার্মান শিবির

১২

প্রাচীন গৌড়ের সোনামসজিদ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

১৩

তাবলিগের আমিরকে হত্যা: আপিলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্ত্রী খালাস

১৪

আতাউর রহমানের কবিতা : আমি ভালো নেই 

১৫

১৬ লাখ টন তেল কিনতে সিঙ্গাপুর যাচ্ছেন জ্বালানিমন্ত্রী

১৬

এক বছরের মধ্যে সব নারী চা শ্রমিকের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছাবে : প্রধানমন্ত্রী

১৭

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / ৩০০ বিলিয়ন ডলার বিনিয়োগের অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

১৮

বাবা ফ্রান্সের কিংবদন্তি, তবু জিদানপুত্র কেন বেছে নিলেন আলজেরিয়া?

১৯

বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, তদন্ত কমিটি গঠন

২০
X