তারাবেলা ডেস্ক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৪, ০৩:১৫ এএম
আপডেট : ১১ অক্টোবর ২০২৪, ১২:০৮ পিএম
প্রিন্ট সংস্করণ

পারুলের ওটিটিতে যাত্রা

পারুলের ওটিটিতে যাত্রা

ভারতের পাঞ্জাবি অভিনেত্রী পারুল গুলাটি। মডেলিংয়ের মাধ্যমে বিনোদন জগতে পা রাখেন তিনি। এরপর কাজ করেন বেশকিছু টেলিভিশন ধারাবাহিকে। এবার প্রথমবারের মতো তিনি নাম লেখাতে যাচ্ছেন ওটিটি প্ল্যাটফর্মে।

পারুলের নতুন এই সিরিজের নাম এখনো ঠিক হয়নি। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, সিরিজটির পরিচালনা করবেন অখিলেশ জৈসওয়াল। এতে পারুলের বিপরীতে অভিনয় করবেন গুরফতেহ পীরজাদা। সিরিজটির শুটিং সেটও রেডি হয়ে গেছে। উত্তরাখন্ড রাজ্যের বিভিন্ন লোকেশনে হবে এর শুটিং।

প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় নিয়ে পারুল বলেন, ‘আমি নিজে ওটিটি কনটেন্টের বড় ভক্ত। অভিনয়ে নিয়মিত হওয়ার পর এই প্ল্যাটফর্মে কাজ করার জন্য প্রতিনিয়ত নিজেকে প্রস্তুত করছিলাম। অবশেষে কাজের সুযোগ পেলাম। নিজের সর্বোচ্চটি দিয়ে চেষ্টা করব, নিজেকে প্রমাণ করার। এ ছাড়া চমৎকার একটি গল্পে নির্মিত হচ্ছে সিরিজটি। যেখানে প্রেম, রোমান্স এবং ক্রাইম একসঙ্গে থাকবে।’

২০১০ সালে পারুল গুলাটি ইয়ে ‘পেয়ার না হোগা কম’ নামে একটি টেলিভিশন ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে টেলিভিশন জগতে পদার্পণ করেন। এরপর বেশকিছু জনপ্রিয় ধারাবাহিকে দেখা যায় তাকে।

তার অভিনীত একমাত্র সিনেমার নাম ‘বুররাহ’। এটি পরিচালনা করেন সাগর এস শর্মা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

এমপিপুত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

রাজধানীতে আজ কোথায় কী

১০

কাতারে বিস্ফোরণ, নিহতরা সবাই ভারত ও পাকিস্তানের শ্রমিক

১১

বদ্ধঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১২

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

১৩

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

১৪

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

১৫

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

১৬

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

১৭

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

১৮

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

১৯

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

২০
X