তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৪, ০৩:৩১ এএম
আপডেট : ১৩ অক্টোবর ২০২৪, ১২:০৩ পিএম
প্রিন্ট সংস্করণ

রবির স্বপ্নের প্রজেক্ট

রবির স্বপ্নের প্রজেক্ট

সংগীতশিল্পী রবি চৌধুরী। দেশের বাইরে নিয়মিত শো করে থাকেন তিনি। বর্তমানে স্টেজ শোয়ের জন্য যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এই গায়ক। চলতি মাসের শেষে দেশে ফেরার কথা রয়েছে তার। দেশে ফিরেই একশ গানের প্রজেক্টের কাজ শুরু করবেন বলে জানালেন তিনি।

রবি চৌধুরী জানান, তার পুরোনো জনপ্রিয় ৫০টি এবং নতুন ৫০টি গানের কাজ দেশে ফিরেই শুরু করবেন। দেশের গীতিকারদের কাছে এরই মধ্যে নতুন গানের জন্য আহ্বান করেছেন রবি চৌধুরী। এ নিয়ে তিনি বলেন, ‘বলা যেতে পারে এটা আমার স্বপ্নের প্রজেক্ট। বেশ কিছুদিন ধরেই একশ গানের প্রজেক্ট নিয়ে আমি কাজ শুরু করেছি। তবে নতুন গান করতে গিয়ে একজন মহান মানুষের কথা বারবার মনে পড়ে যাচ্ছে। তিনি হচ্ছেন আমাদের দেশের গৌরব উপমহাদেশের প্রখ্যাত গীতিকবি গাজী মাজহারুল আনোয়ার চাচা। তিনি বেঁচে থাকলে অল্প সময়ের মধ্যেই আমাকে হয়তো অনেক গান লিখে দিতেন। চাচা আমাকে ভীষণ স্নেহ করতেন। তার পরও তার লেখা আমার কাছে কিছু অপ্রকাশিত গান রয়েছে। সেগুলোও প্রকাশ করার ইচ্ছা আছে এই ১০০ গানের প্রজেক্টে। আর নতুন যারা গান লিখছেন তাদের কাছেও আহ্বান থাকবে, যদি মনে করেন, তারা আমাকে গান পাঠাতে পারেন। আমার সংগীত জীবনের জন্য এই কাজটি অনেক বড় একটি কাজ হবে বলেই আমার বিশ্বাস। আশা করি সবার সহযোগিতা পাব।’

চট্টগ্রামের কবির আহমেদ চৌধুরী (মরহুম) ও লায়লা কবির দম্পতির সন্তান রবি চৌধুরী। তার প্রথম একক গানের অ্যালবাম ‘প্রেম দাও’ প্রকাশিত হয় ১৯৯০ সালের ২৮ মার্চ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে আজ কোথায় কী

কাতারে বিস্ফোরণ, নিহতরা সবাই ভারত ও পাকিস্তানের শ্রমিক

বদ্ধঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

১০

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১১

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

১২

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

১৩

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

১৪

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

১৫

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

১৬

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

১৭

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

১৮

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

১৯

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

২০
X