তারাবেলা ডেস্ক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৪, ১২:১১ এএম
আপডেট : ২২ অক্টোবর ২০২৪, ১২:১৭ পিএম
প্রিন্ট সংস্করণ

শুভ জন্মদিন পরিণীতি

বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। ছবি: সংগৃহীত
বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। বি-টাউনে ২০১১ সালে ‘লেডিস ভার্সেস রিকি বেহেল’ চলচ্চিত্রে অভিনয় করে ক্যারিয়ার শুরু করেন তিনি। এরপর নিজেকে প্রমাণে কাজ করতে থাকেন নিয়মিত। উপহার দেন এক ডজনের বেশি সিনেমা। যেগুলোর মধ্যে বেশ কিছু সিনেমা সফলতা পায় বক্স অফিসেও। সঙ্গে তিনিও নিজেকে প্রমাণ করেন একজন ভার্সেটাইল অভিনেত্রী হিসেবে। আজ তার জন্মদিন।

১৯৮৮ সালের আজকের দিনে হরিয়ানার আমবালায় একটি পাঞ্জাবি পরিবারে জন্ম পরিণীতির। তার বাবা পাওয়ান চোপড়া ভারতের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। বাবার মতো তিনিও ছোটবেলায় হতে চেয়েছিলেন ব্যবসায়ী, যে কারণে ম্যানচেস্টার বিজনেস স্কুল থেকে ব্যবসা, ফিন্যান্স এবং অর্থনীতিতে তিনটি স্নাতক ডিগ্রি নেওয়ার পর ২০০৯ সালে ভারতে চলে আসেন।

এরপর যশ রাজ ফিল্মসে ‘জনসংযোগ পরামর্শক’ হিসেবে কাজ শুরু করেন। প্রতিষ্ঠানে কর্তব্যরত অবস্থাতেই চলচ্চিত্র পরিচালক মনীশ শর্মার নজরে আসেন পরিণীতি। পরবর্তীকালে অডিশনের মাধ্যমে তিনি এ প্রতিষ্ঠানের সঙ্গে অভিনেত্রী হিসেবে তিনটি চলচ্চিত্রে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে।

ব্যক্তিজীবনে পরিণীতি বিবাহিত। ২০২৩ সালে রাজনীতিবিদ রাঘব চাড্ডার সঙ্গে চিরবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর সেভাবে অভিনয়ে আর নিয়মিত নন এই নায়িকা। তার সবশেষ মুক্তি পাওয়া সিনেমার নাম ‘অমর সিং চমকিলা’। পাঞ্জাবের জনপ্রিয় অকালপ্রয়াত সংগীতশিল্পী অমর সিং চমকিলার জীবনী নিয়ে নির্মিত এই চলচ্চিত্রটি নির্মাণ করেছেন ইমতিয়াজ আলী। এতে তার বিপরীতে অভিনয় করেছেন দিলজিৎ দোসাঞ্জ। এদিকে জন্মদিনে সকাল থেকেই পরিণীতি ভাসছেন ভক্তদের ভালোবাসায়। বিয়ের পর এটি তার উদযাপিত দ্বিতীয় জন্মদিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও দুই শিশুর মৃত্যু

কালো পলিথিনের প্যাকেটে ছিল নবজাতক, ইউএনওর উদ্যোগে চমেকে ভর্তি

১৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

মেসিকে দলে সাইন করানোর কথা ভাবছি: ব্রাজিল প্রেসিডেন্ট

যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে, এলাকায় উৎসবের আমেজ

মোদি দেখতে দেবদূত হলেও ভেতরে ‘কিলার’, বললেন ট্রাম্প

এইচএসসি ২০২৬ : স্বপ্নের শিখরে পৌঁছানোর কৌশল, পরিমিত পরিকল্পনা ও নিয়মিত অনুশীলনে যুদ্ধজয়

দেশে বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

কারখানায় পানি পান করে হাসপাতালে শতাধিক শ্রমিক

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা / এক্সে দেওয়া পোস্ট সংশোধন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১০

বাজারে আগুন নেভাতে গিয়ে যুবকের মৃত্যু

১১

স্বপ্নে দেখলেন জীবিত আছে তরুণী, মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা

১২

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

১৩

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

১৪

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

১৫

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

১৬

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

১৭

সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাতের’ অভিযোগ ভিত্তিহীন

১৮

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প

১৯

দেশের ভোকেশনাল স্কুলগুলোতে জাপানি ভাষা শেখানো হোক

২০
X