তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৩, ০২:৩৩ এএম
আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ০৯:৫৬ এএম
প্রিন্ট সংস্করণ

ফারিয়ার নাচে মাতল কলকাতা

ফারিয়ার নাচে মাতল কলকাতা

এবার কলকাতার সিরিজে আইটেম কন্যারূপে হাজির হলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। সিরিজটি মুক্তি পাওয়ার আগেই ঝড় তুললেন তিনি। মাতোয়ারা হয়েছে কলকাতা।

গানের কথাতেও বেশ আমোদিত হয়েছেন শ্রোতারা। প্রথম দুই লাইন এমন—‘অল্প বয়সে খেয়েছি ছ্যাঁকা, টুরু লাভ এসে চেয়েছে ট্যাকা/ দরদ ভরা দিলে যায় না ধরা, মেনকা করে দিল পকেট ফাঁকা/ তোমার সাথে খেলা হবে আজ মেনকা।’

‘খেলা হবে’ শিরোনামের এ গানটি থাকছে ‘আবার প্রলয়’ ওয়েব সিরিজে। জনপ্রিয় ছবি ‘প্রলয়’র সিক্যুয়েল এটা। তবে এটি আসছে ওয়েব সিরিজ আকারে। এ ওয়েব সিরিজ দিয়েই ওটিটির দুনিয়ায় হাতেখড়ি হচ্ছে পরিচালক রাজ চক্রবর্তীর। আর সঙ্গে প্রযোজক হিসেবে প্রথম কাজ করছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সম্প্রতি সিরিজের প্রথম গানটি প্রকাশ্যে আসে।

বাংলাদেশে তুমুল আলোচিত শব্দযুগল ‘খেলা হবে’ ২০২১ সালে ভারতের বিধানসভা ভোটের আগে বেশ প্রভাব ফেলেছিল। রাজনৈতিক দল তৃণমূলের ভোটপ্রচারের হাতিয়ার ছিল এই ‘খেলা হবে’। সেটাই উঠল গানে। শুভশ্রী গানের ঝলক শেয়ার করে ইনস্টাগ্রামে লিখেছেন।

গানটি নিয়ে একজন কমেন্টে লিখেছেন, ‘ফাটিয়ে দিয়েছ গুরু।’ আরেকজনের মন্তব্য এমন, ‘এবার তো সত্যিই জমবে খেলা।’ তো আরেকজন লিখলেন, ‘পুষ্পার ও আন্তাভার কপি?’

জানা যায়, ১১ আগস্ট স্ট্রিমিং প্ল্যাটফর্ম জি ফাইভে প্রিমিয়ার হবে এটি। এতে আছেন শাশ্বত চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, কৌশানি মুখোপাধ্যায়, দেবাশিস মণ্ডল, জুন মালিয়া, পরাণ বন্দ্যোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, সোহিনী সেনগুপ্ত, সায়নী ঘোষ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১০

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১১

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

১২

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

১৩

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

১৪

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

১৫

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

১৬

নেইমার ভক্তদের জন্য সুখবর

১৭

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

১৮

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

১৯

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

২০
X