কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ১০:৩৩ পিএম
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬, ১০:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

প্রার্থী-সমর্থকদের প্রতি যে আহ্বান জানাল জমিয়ত

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচন কমিশনের নির্ধারিত আচরণবিধি অনুযায়ী আগামী ২২ জানুয়ারি ২০২৬ পর্যন্ত কোনো প্রার্থী বা রাজনৈতিক দল মাঠে কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে (বিশেষ করে ফেসবুকে) কোনো ধরনের নির্বাচনী প্রচারণা চালাতে পারবে না।

এই প্রেক্ষাপটে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সকল দলীয় প্রার্থী, দায়িত্বশীল নেতাকর্মী ও সমর্থকদের প্রতি বিশেষভাবে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) এক যৌথ বিবৃতিতে দলটির সিনিয়র সহসভাপতি ও নির্বাচন মনিটরিং সেলের আহ্বায়ক মাওলানা আবদুর রব ইউসুফী এবং সিনিয়র যুগ্ম মহাসচিব ও নির্বাচন মনিটরিং সেলের সদস্য সচিব মাওলানা বাহা উদদীন যাকারিয়া এ আহ্বান জানান।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের আওতায় পড়ে এমন কোনো কার্যক্রম—যেমন পোস্টার, ব্যানার, ডিজিটাল প্রচারণা, ফেসবুক লাইভ, প্রচারমূলক পোস্ট, ভিডিও ক্লিপ শেয়ার বা প্রকাশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকলে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে পারে, এমনকি মনোনয়নপত্র বাতিলের মতো সিদ্ধান্তও আসতে পারে বলে তারা সতর্ক করেন।

তারা আরও বলেন, দলীয়ভাবে সকল প্রার্থী ও সংশ্লিষ্ট ভাইদের ২২ জানুয়ারির পূর্ব পর্যন্ত যেকোনো ধরনের প্রচারণা থেকে বিরত থাকতে জোরালোভাবে অনুরোধ জানানো হচ্ছে। পাশাপাশি নির্বাচন কমিশনের নির্ধারিত সময় অনুযায়ী প্রচারণা শুরু হলে তখন দায়িত্বশীল ও শৃঙ্খলাবদ্ধভাবে মাঠে নামার প্রস্তুতি গ্রহণ করার আহ্বান জানান তারা।

কালবেলা/এমএ/এটিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১০

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১১

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৩

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৪

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৫

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৬

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৭

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৮

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৯

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

২০
X