তারাবেলা ডেস্ক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪, ০৩:২০ এএম
আপডেট : ০২ নভেম্বর ২০২৪, ১০:৩৩ এএম
প্রিন্ট সংস্করণ

পূজার হাতে এক হালি

বলিউড অভিনেত্রী ও মডেল পূজা হেগড়ে। ছবি: সংগৃহীত
বলিউড অভিনেত্রী ও মডেল পূজা হেগড়ে। ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী ও মডেল পূজা হেগড়ে। মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০১০ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়েছিলেন তিনি। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। কাজ করেছেন বলিউড ও দক্ষিণের বাঘা বাঘা সব তারকার সঙ্গে। তবে ২০২৪ সালটি একেবারই ভালো যাচ্ছে না তার। মুক্তি পায়নি একটি সিনেমাও। খবর বলিউড হাঙ্গামার।

২০২৪ সাল পূজার খারাপ গেলেও ২০২৫ যে তিনি নিজের করে নেবেন, সেই বার্তা ইতোমধ্যে দিয়েছেন। তার হাতে বর্তমানে চারটি সিনেমা রয়েছে, যেগুলোর মধ্যে তিনটি বলিউডের ও একটি তামিল।

বর্তমানে এই নায়িকা ব্যস্ত আছেন এই চারটির মধ্যে দুই সিনেমার শুটিংয়ে, যেগুলোর মধ্যে বলিউডের জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি হাউসফুলের পঞ্চম সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। তারকাবহুল এই ফ্র্যাঞ্চাইজিতে পূজা ছাড়াও আরও অভিনয় করছেন অক্ষয় কুমার, রীতেশ দেশমুখ, ফেরদৌস খান, সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ, জ্যাকুলিন ফার্নান্দেজ, নার্গিস ফাখরি, চিত্রাঙ্গদা সিং, সোনম বাজওয়া ও সৌন্দর্য শর্মার মতো তারকা। এটি পরিচালনা করছেন তরুণ মনসুখানি। ২০২৫ সালের ৬ জুন সিনেমাটি মুক্তির কথা।

‘হাউসফুল ৫’-এর কাজ শেষ করে পূজা ‘দেবা’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়বেন। ২০২৫ সালের ভ্যালেন্টাইন ডে উপলক্ষে মুক্তি পাবে সিনেমাটি। এটি পরিচালনা করেছেন রোশান অ্যান্ড্রুজ। এই সিনেমা দিয়ে প্রথমবারের মতো শহীদ কাপুরের সঙ্গে জুটি হবেন পূজা।

এই দুটির কাজ শেষ হলে পূজা বরুণ ধাওয়ানের সঙ্গে ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’ সিনেমার কাজ শুরু করবেন। এটি পরিচালনার দায়িত্বে আছেন ডেভিড ধাওয়ান। এরপর বিগ বাজেটের তামিল সিনেমা ‘থালাপতি ৬৯’ নিয়ে ব্যস্ত হবেন। এটি পরিচালনা করছেন এইচ বিনোথ। ২০২৫ সালের অক্টোবরে মুক্তির কথা রয়েছে। সিনেমায় পূজা ছাড়াও অভিনয় করবেন বিজয় ও ববি দেওল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধের আবহে ইরান ও লেবাননে শোক ও প্রার্থনায় পবিত্র আশুরা পালন

ভেনেজুয়েলায় ধসে পড়ল বিলাসবহুল হোটেল, ভেতরে ছিলেন খেলোয়াড়দের স্বজনরা

বিমানবন্দরে ছেলেকে বিদায় দিয়ে বাসায় ফিরে বাবার মৃত্যু

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

বাকিংহাম প্যালেসে থাকবেন না রাজা চার্লস

খুঁজে পাওয়া যাচ্ছে না আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

তিয়েনআনমেন স্কয়ারে প্রধানমন্ত্রী তারেক রহমানের পুষ্পস্তবক অর্পণ

নকআউটে ওঠার লড়াইয়ে মাঠে নেমেছে প্যারাগুয়ে-অস্ট্রেলিয়া

তাজিয়া মিছিল: রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলার নির্দেশনা

যুক্তরাষ্ট্রের বিপক্ষে তুরস্কের দুর্দান্ত প্রত্যাবর্তন, শুরুতেই ১-১ গোল

১০

পবিত্র আশুরা আজ

১১

জার্মানির প্রথম পরাজয়ে বিশ্বকাপে বড় অঘটন, নকআউটে ইকুয়েডর

১২

‘শেখ হাসিনা দেশকে কারাগারে পরিণত করেছিল’

১৩

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ২৩৫

১৪

সুইডেনের বিপক্ষে ড্র / নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ যে ফুটবল পরাশক্তি

১৫

দেশের ১৪ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

১৬

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

তিউনিসিয়াকে হারিয়ে দাপটের সঙ্গে নকআউটে ডাচরা

১৮

আজকের নামাজের সময়সূচি

১৯

চীনের প্রেসিডেন্টের সঙ্গে আজ সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী

২০
X