রাজু আহমেদ
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৪, ০২:১০ এএম
আপডেট : ০৩ নভেম্বর ২০২৪, ০৪:৪০ পিএম
প্রিন্ট সংস্করণ

ক্রিমিনাল হওয়া অনেক সহজ : তাসনুভা তিশা

অভিনেত্রী ও মডেল তাসনুভা তিশা। ছবি: সংগৃহীত
অভিনেত্রী ও মডেল তাসনুভা তিশা। ছবি: সংগৃহীত

সময়ের অন্যতম আলোচিত অভিনেত্রী ও মডেল তাসনুভা তিশা। ২০১৪ সালে শোবিজের পথচলা শুরু তার। এরই মধ্যে তার অভিনীত অসংখ্য নাটক দর্শকনন্দিত হয়েছে। দাপটের সঙ্গে নাটক ইন্ডাস্ট্রিতে নিয়মিত কাজ করে চলেছেন এই সুন্দরী। একই সঙ্গে আলোচনায় এসেছেন ওয়েব ফিল্মে কাজের মধ্য দিয়ে। অভিনয়ে নিজস্ব ভাবনা, ভবিষ্যৎ পরিকল্পনা ও অন্যান্য বিষয়ে কথা হয় কালবেলার সঙ্গে।

একের পর এক নাটকে অভিনয় করছেন তিশা। বলা যায় কাজের চাপে দিশেহারা তিনি। কদিন আগে আরও দুটি নাটকের শুটিং তিনি শেষ করেছেন। নাটক দুটি হলো ‘সামির গার্লফ্রেন্ড’ ও ‘সেমিস্টার ফেল’। এতে তার বিপরীতে রয়েছেন আরশ খান ও জুনায়েদ বোগদাদী।

রিফাত আদনান পাপনের গল্প ও মোহাম্মাদ আলী রিফাতের পরিচালনায় ‘সামির গার্লফ্রেন্ড’ নাটকটি নিয়ে তাসনুভা তিশা বলেন, ‘পরিচিত গল্প হলেও নিজেকে ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করছি। গোল্ডডিগার বা ছ্যাঁচড়া টাইপ মেয়ের চরিত্রে কাজ করলেও এখানে একটি দুষ্টু-মিষ্টি প্রেমের গল্প দেখা যাবে।’

অন্যদিকে ‘সেমিস্টার ফেল’ নাটকটি নির্মাণ করেছেন রিয়াদ মাহমুদ। কাজটি প্রসঙ্গে তিশা বলেন, সুন্দর একটি গল্পে কাজ করলাম। রিয়াদ ভাইয়ের সঙ্গে আগেও কাজ করেছি। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা সব সময়ই ভালো। এই কাজটিও দর্শক পছন্দ করবেন আশা রাখতেই পারি।

সম্প্রতি রিয়াদেরই পরিচালিত ‘সেকশন ৩০২’ ওয়েব ফিল্মে অভিনয় করে প্রশংসিত হয়েছেন তিশা। এতে অদ্ভুত এক রহস্যের গল্প নিয়ে হাজির হয়েছিলেন তিনি। গল্পে পুলিশ অফিসারের চরিত্রে দেখা যায় তাকে। ক্যারিয়ারের প্রথমবার পুলিশ চরিত্রে অভিনয় করেছেন তিশা। এ কাজটি নিয়ে এই অভিনেত্রী বলেন, ‘পুলিশের চরিত্রে কাজ করতে গিয়ে অনেক পরিশ্রম করতে হয়েছে আমাকে। আমার এমনো মনে হয়েছে, এর থেকে মনে হয় ক্রিমিনাল হওয়া অনেক সহজ। জীবনে প্রথম এমন চরিত্র করেছি। নিজের মধ্যে খুব প্রেশার ছিল। আমরা অনেক গল্পে দেখি পুলিশ চরিত্র। সেই জায়গাটা ঠিক রাখার জন্য বা ভিন্নভাবে যদি উপস্থাপন করা যায়, তাহলে ভালো হয়। সে মতোই নির্মাতার সঙ্গে মিলে চেষ্টা করেছি।’

বোল্ড চরিত্রে অভিনয় প্রসঙ্গে তিশা বলেন, ‘আমি একজন অভিনেত্রী। আমি যেমন বোল্ড চরিত্রে অভিনয় করছি, ঠিক তেমনি অবলা নারীর চরিত্রও করছি। এখানে আমি এসেছি পারফর্ম করতে। গল্পের চরিত্রটি স্ক্রিনে ফুটিয়ে তোলা আমার কাজ। সেটি ঠিকঠাক করতে পারলেই আমি খুশি।’

হাল সময়ের তিশা-আরশ খানকে বেশ কিছু নাটকে জুটি বেঁধে কাজ করতে দেখা গেছে। এই অভিনেতাকে নিয়ে তিনি বলেন, ‘আরশ একজন দুর্দান্ত অভিনেতা। আমি ওর শুরুটা দেখেছি। এখন কাজ দেখলে অবাক হয়ে যাই। কত দ্রুত নিজেকে ডেভেলপ করেছে। এটা আমাকে বেশ আনন্দ দেয়।’

নাটকের পরিচিত মুখ তিশাকে বড় পর্দায় কাজের ব্যাপারে প্রশ্ন করা হয়। তবে আপাতত সেটি নিয়ে ভাবছেন না তিনি। তবে ভবিষ্যতে যদি সিনেমায় কাজ করেন তাহলে নায়ক হিসেবে শাকিব খানকেই চাইবেন। তিশার ভাষ্য, ‘বাংলাদেশের একমাত্র সুপারস্টার শাকিব খান। যদি কাজ করি, তাহলে সেটি ভালো গল্পে এবং ভালো নায়কের সঙ্গেই করব। সিনেমায় নায়ক হিসেবে আপাতত শাকিবের থেকে ভালো আর কেউ নেই।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখন যেভাবে সৌদিতে জমির মালিক হতে পারবেন প্রবাসীরা 

মুখ ঢেকে কথা বললে লাল কার্ড, কিন্তু বেলিংহ্যাম কেন দেখলেন না?

স্ত্রীকে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

প্রধানমন্ত্রীর সফরচিত্রে গান, যা বললেন হাবিব

বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান 

আ.লীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা, আটক ৮

বিশ্বকাপে টাইব্রেকারের নিয়মে পরিবর্তন আনছে ফিফা

কলেজে যাওয়ার পথে প্রাণ গেল ছাত্রীর

রাঙ্গুনিয়ায় বেহাল ২০ কোটি টাকার সড়ক-কালভার্ট / লাশ নেওয়ার পথও এখন উত্তল-অবতল

সব দলের দুই ম্যাচ শেষে কার অবস্থান কোথায়

১০

কারাগারে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার মৃত্যু

১১

ডেঙ্গু প্রতিরোধে ১৯ সদস্যের জাতীয় টাস্কফোর্স গঠন

১২

‘তিথির হাতের মেহেদী দেওয়া ছবিতে আলভী লেখা এআই জেনারেটেড’

১৩

গান আছে সম্মান আছে, নেই শুধু চিকিৎসার টাকা

১৪

দুই দিনের রিমান্ডে আলভী

১৫

বান্দরবানের পাহাড়ে মিলল কঙ্কাল, পাশে কাঁধের ব্যাগ

১৬

তৃষার এক পোস্টেই সকল গুঞ্জনের সমাপ্তি

১৭

সামনের সারির একটি আসনের বিনিময়ে নীতি বিকিয়ে দিলেন: তাসনিম জারা

১৮

নকআউটে যেতে যে সমীকরণ মেলাতে হচ্ছে ব্রাজিলকে

১৯

রাজধানীতে ৩ দিন যেসব সড়ক এড়িয়ে চলবেন

২০
X