বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ০৬:১৮ পিএম
অনলাইন সংস্করণ

‘এতো সুন্দর ভ্লগ জীবনে দেখিনি’ রিপনের প্রশংসায় পঞ্চমুখ তিশা

তাসনুভা তিশা ও রিপন মিয়া। ছবি : সংগৃহীত
তাসনুভা তিশা ও রিপন মিয়া। ছবি : সংগৃহীত

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা সম্প্রতি এক আলাপচারিতায় জানালেন কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার ভিডিও নিয়ে তার মুগ্ধতার কথা। খোলাখুলি প্রশংসা করে তিশা বলেন, ‘এতো সুন্দর ভ্লগ আমি আমার লাইফে কখনো দেখিনি। আমি জাস্ট এই লোকটাকে ভালোবাসি। রিপন ভাই এতো জেনুইন কীভাবে করে আল্লাহ জানে।’

তিশার মতে, রিপনের কনটেন্ট যেমন হাস্যরসপূর্ণ, তেমনি তার উপস্থাপন ভীষণ স্বতঃস্ফূর্ত ও প্রাঞ্জল। তিনি বলেন, ‘এতো সুন্দর ডায়লগ কিভাবে দেয় মানুষ! আর ওনাকে এতো ন্যাচারাল লাগে... তা বলে বুঝানো যাবে না।’

রিপনের কনটেন্টের প্রতি নিজের ভালোলাগার জায়গা বোঝাতে গিয়ে তিশা রিপনের কিছু জনপ্রিয় ডায়লগও তুলে ধরেন, যেমন ‘লাম্পা একটা ঘুম দিয়া লাইছি’, ‘গাড়ির মধ্যে হামাইলাম’, ‘ঘুমতে উডলে একটা রঙ চা না খাইলে মাতার গিট্টুডি খুলে না’ এবং ‘এরপর আমি একটা চিনির প্যাকেট খুললাম।’

তিশার মুখে এমন অকপট প্রশংসা নিঃসন্দেহে প্রমাণ করে যে রিপন মিয়ার কনটেন্ট এখন কেবল সাধারণ দর্শক নয়, বিনোদন অঙ্গনের তারকাদের মাঝেও সাড়া ফেলেছে। তার ভিন্নধর্মী উপস্থাপনা ও নিজস্ব ভাষাভঙ্গি দ্রুতই হয়ে উঠছে সবার মন জয় করার অন্যতম উপকরণ।

রিপনের এই সাফল্য অনেকের জন্যই অনুপ্রেরণা, আর তিশার মতো একজন জনপ্রিয় অভিনেত্রীর এমন উচ্ছ্বসিত প্রশংসা নিঃসন্দেহে তাকে আরও অনুপ্রাণিত করবে নতুন ও সৃষ্টিশীল কনটেন্ট তৈরিতে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

কন্টেন্ট ক্রিয়েটর কাফির বিরুদ্ধে মামলা

পরিমাপে কারচুপি, মহাখালীর তশোফা ফিলিং স্টেশনকে বড় জরিমানা

শরীয়তপুরে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

স্পেনে ফারিণের বিশ্বকাপ উচ্ছ্বাস

খারকিভে আরও একটি গ্রাম দখলের দাবি রাশিয়ার

হুমায়ূন আহমেদ স্মরণে ইউসিটিসির ড্রামা ক্লাবের মঞ্চে ‘নিমফুল’

মসজিদের প্রবেশপথে বাঁশের বেড়া, মুসল্লিদের ক্ষোভ

১০

ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজ / ‘শান্তি ও যুদ্ধাবস্থায় আনসার-ভিডিপি’র ভূমিকা’ শীর্ষক উপস্থাপনায় বাহিনীর মহাপরিচালক

১১

বাঙালি নদীর ভয়াল ভাঙনে বিলীন হচ্ছে গ্রাম

১২

বদলির তদবির নিয়ে শিক্ষকদের ভিড়ে অফিস কক্ষে ঢুকতে পারি না: শিক্ষামন্ত্রী

১৩

ব্যাংকের পাশাপাশি শক্তিশালী পুঁজিবাজারই টেকসই প্রবৃদ্ধির চাবিকাঠি

১৪

সচল হচ্ছে রাবি রেলওয়ে স্টেশন

১৫

জাপানে হাঁসফাঁস অবস্থা, তাপমাত্রা ছাড়াল ১০৪ ডিগ্রি ফারেনহাইট

১৬

পদ্মার ১১ কেজির ঢাই মাছ ৫৮ হাজারে বিক্রি

১৭

এবার রোনালদোর দেশে জেমসের সঙ্গে মঞ্চ মাতাবেন জায়েদ খান

১৮

রূপালী ব্যাংকের উদ্যোগ / ‘বাংলা কিউআর’ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে প্রচারণা

১৯

বাহরাইনে বাজছে সাইরেন, নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশ

২০
X