তারাবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৪, ০২:৫৯ এএম
আপডেট : ১৯ নভেম্বর ২০২৪, ১২:৪৬ পিএম
প্রিন্ট সংস্করণ

চব্বিশে জেনডায়ার বাজিমাত (ভিডিও)

চব্বিশে জেনডায়ার বাজিমাত
চব্বিশে জেনডায়ার বাজিমাত

তরুণ বয়সে অভিনয় জীবন শুরু করেন হলিউড অভিনেত্রী জেনডায়া। বর্তমান সময়ের অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে সবচেয়ে প্রতিভাবান অভিনেত্রীদের তালিকায় তিনি আছেন ওপরের সারিতে। এরই মধ্যে কাজ করেছেন হলিউডের বিগবাজেটের বেশ কিছু সিনেমায়। এ বছর তিনি ‘ডুন ২’ ও ‘চ্যালেঞ্জার্স’ নামক দুটি ব্যবসা সফল ছবিতে নিজেকে মেলে ধরেছেন, যা তার জন্য বয়ে এনেছে বক্স অফিসে শতভাগ সফলতা।

এ বছর জেনডায়ার আর কোনো সিনেমা মুক্তি পাচ্ছে না। তাই সময় এসেছে বক্স অফিসে তার সিনেমার রিপোর্ট পর্যালোচনা করার। ২০২৪ সালে জেনডায়ার প্রথম ব্লকবাস্টার সিনেমা ছিল ডেনিস ভিলেনিউভ পরিচালিত ‘ডুন ২’। এটি ২০২১ সালের ‘ডুন ১’-এর সিক্যুয়েল এবং ফ্রাঙ্ক হার্বার্টের উপন্যাসের ওপর ভিত্তি করে নির্মিত হয়। এখানে তিনি ‘চ্যানি’ চরিত্রে অভিনয় করেছেন। সিনেমায় তাকে দেখা যায় একজন বিদ্রোহী ফ্রেমেন যোদ্ধার ভূমিকায়। যিনি পলের প্রেমিকা।

সিনেমায় তার অভিনয় এবং হলিউড অভিনেতা টিমোথি চ্যালামেটের সঙ্গে রসায়ন প্রশংসিত হয়। সিনেমাটির নির্মাণ বাজেট ছিল প্রায় ১৯০ মিলিয়ন ডলার।

এ বছরে জেনডায়ার দ্বিতীয় সিনেমা ছিল ‘চ্যালেঞ্জার্স’। এটি একটি রোমান্টিক স্পোর্টস ড্রামা, পরিচালনা করেছেন লুকা গুয়াদাগ্নিনো। সিনেমাটি এ বছর বিভিন্ন উৎসবে সমালোচকদের কাছ থেকে ইতিবাচক প্রশংসা পেয়েছে এবং একই বছরের একটি সফল সিনেমা হিসেবেও বক্স অফিসে দাপট দেখিয়েছে। সিনেমাটির বাজেট ছিল প্রায় ৫৫ মিলিয়ন ডলার। এবার জেনডায়ার ২০২৪ সালের বক্স অফিস থেকে পাওয়া সফলতার হারের রিপোর্ট: ডুন ২: ৭১৪.৪৪ মিলিয়ন ডলার চ্যালেঞ্জার্স: ৯৬.০১ মিলিয়ন ডলার মোট আয়: ৮১০.৪৫ মিলিয়ন ডলার বক্স অফিস থেকে পাওয়া এই হিসাব অনুযায়ী, জেনডায়ার ২০২৪ সালের সফলতা হার শতভাগ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ফেরত দিলেন জেলেনস্কি

বিটিআইয়ের সিইও হিসেবে যোগ দিলেন মাহবুবুর রহমান

প্রথমার্ধেই জাপানের দাপট, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় তিউনিসিয়া

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১০

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি

মাদরাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মারা গেছেন

১০

গোলের আনন্দ থেকে সবুজের বার্তা: বিশ্বকাপ ঘিরে ব্যতিক্রমী উদ্যোগ

১১

কুমিল্লা বিসিকে তৈরি হচ্ছিল অবৈধ ওষুধ, মালিক আটক

১২

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

১৩

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

১৪

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৫

ছাগল উদ্ধারে গিয়ে নিহত ৪: পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

১৬

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

১৭

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

১৮

১৩ বছর আগের হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

১৯

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

২০
X