বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৪, ০৩:৫৭ এএম
আপডেট : ২৯ নভেম্বর ২০২৪, ১২:২৬ পিএম
প্রিন্ট সংস্করণ

আমি সিনেমায় টিকে থাকতে এসেছি : ইরফান সাজ্জাদ

অভিনেতা ইরফান সাজ্জাদ। ছবি : সংগৃহীত
অভিনেতা ইরফান সাজ্জাদ। ছবি : সংগৃহীত

অভিনেতা ইরফান সাজ্জাদ। নাটক ইন্ডাস্ট্রিতে তার জনপ্রিয়তা আকাশচুম্বী। চাহিদা রয়েছে নির্মাতাদের কাছেও। তবে নাটকে এখন আর আগের মতো ব্যস্ত থাকতে চান না এ অভিনেতা। স্থায়ী হতে চান সিনেমা ইন্ডাস্ট্রিতে। নিয়মিত কাজ করতে চান বড় পর্দায়। যার জন্য প্রতিনিয়ত নিজেকে প্রস্তুত করছেন এ তারকা। দর্শক তারই একঝলক দেখতে পাবে আজ (২৯ নভেম্বর) মুক্তি পাওয়া ‘ভয়াল’ সিনেমায়। নিজের প্রত্যাশা থেকে কালবেলাকে এমনটাই জানালেন ইরফান।

ইরফান সাজ্জাদের শোবিজে যাত্রা শুরু হয় একটি রিয়ালিটি শোয়ের মধ্য দিয়ে। এরপর নিয়মিত নাটকে দেখা যায় তাকে। তারপর কাজ করেন দুটি সিনেমায়ও। এবার ১০ বছর পর আবারও বড় পর্দায় আসছেন তিনি।

বর্তমানে সিনেমাটির প্রচারে রাজধানীর বিভিন্ন প্রান্তে ঘুরছেন ইরফান। ‘ভয়াল’ নিয়ে দর্শকের কাছে তার রয়েছে প্রত্যাশাও। সেই প্রত্যাশা থেকে এ অভিনেতা বলেন, ‘১০ বছর পর আবার বড় পর্দায় ফিরছি। নিঃসন্দেহে এটি যেমন ভালো দিক, ঠিক তেমনই চ্যালেঞ্জও রয়েছে। দর্শক কতটা গ্রহণ করবে তাও দেখার বিষয়। তবে আমি আশাবাদী আমার নতুন এ সিনেমা নিয়ে। কারণ আমরা দেশের দর্শকদের গল্পের মাধ্যমে ভিন্নরকম স্বাদ দিতে চাচ্ছি। যার একঝলক সিনেমার টিজারে প্রকাশ করা হয়েছে। আমরা চেষ্টা করেছি গতানুগতিক ধারার বাইরে গিয়ে নতুন কিছু চেষ্টা করার, যা হলে গেলেই দর্শক বুঝতে পারবে। তাই আশাবাদী কাজটি সবার ভালো লাগবে।’

এরপর বর্তমানে নাটকে সেভাবে দেখা না যাওয়ার কারণ ও সিনেমায় স্থায়ী হওয়ার পরিকল্পনা আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘আগের মতো এখন আর নাটক করা হয় না। একটা সময় আমি মাসে ২৫ দিন নাটকের শুটিং করতাম। এখন তা করা হয় না। আমি সিনেমা নিয়েই এখন ভাবছি। আমি জানি সিনেমা ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে অনেক চ্যালেঞ্জ আছে। সেই চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেকে প্রতিনিয়ত প্রস্তুত করছি। কারণ আমি সিনেমায় টিকে থাকতে এসেছি। তাই ভবিষ্যতে বড় পর্দা নিয়েই ব্যস্ত থাকাতে চাই।’ ক্যারিয়ারে দুটি সিনেমায় অভিনয় করেছেন ইরফান। সিনেমা দুটির নাম ‘মন জানে না মনের ঠিকানা’ ও ‘ভালোবাসা এমনই হয়’।

এবার প্রায় ১০ বছর পর নতুন সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে আসছেন। তিনি ছাড়াও এতে আরও অভিনয় করেছেন আইশা খান, গোলাম ফরিদা ছন্দা, লুৎফর রহমান জর্জ প্রমুখ। প্রথম সপ্তাহে সিনেমাটি ১৮ হল পেয়েছে বলে নিশ্চিত করেছেন এর নির্মাতা বিপ্লব হায়দার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতালির ১৫টি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

জবি ছাত্রদলের আহ্বায়কের বিরুদ্ধে চিকিৎসক লাঞ্ছনার অভিযোগ

‘আ.লীগের জায়গা আছে, বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’

ডা. জুবাইদা রহমানের ৫৫তম জন্মদিন উপলক্ষে ঢামেকে বৃক্ষরোপণ কর্মসূচি

ধানমন্ডিতে সাংবাদিককে মারধর : জামায়াতের চার কর্মী বহিষ্কার

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত মৃদুল, দাবি পরিবারের

বৃহস্পতিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আজ গোল করলেই পেলের রেকর্ডে ভাগ বসাবেন নেইমার

শাহজালাল বিমানবন্দরে আনসারদের তৎপরতায় প্রবাসীর হারিয়ে যাওয়া লাগেজ উদ্ধার

খামেনির রাষ্ট্রীয় জানাজায় মোদিকে ইরানের আমন্ত্রণ

১০

বিপৎসীমা ছুঁই ছুঁই তিস্তার পানি, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল

১১

বিএমইউর ৫৩৯ রেসিডেন্টকে থিসিস গ্র্যান্ট প্রদান

১২

বিশ্বকাপ বিক্রি হয়ে যাচ্ছে!

১৩

‘ফাইনাল পর্যন্ত’ আর্জেন্টিনার সূচি জানা গেল, শেষ বত্রিশে প্রতিপক্ষ কারা

১৪

আওয়ামী লীগ থেকে ইউপি চেয়ারম্যানের পদত্যাগ

১৫

উপদেষ্টা জাহেদ ইস্যুতে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা

১৬

‘এক মণ পেঁয়াজ বেচে এক কেজি মাংসও মেলে না’, বড় লোকসানে চাষিরা

১৭

ইউনিলিভার বাংলাদেশের উদ্যোগে পরিবেশ সাংবাদিকতা বিষয়ক কর্মশালা

১৮

সেদিন কেন মেজাজ হারিয়েছিলেন মেসি?

১৯

দুর্বৃত্তদের ছোড়া পাথরে দৃষ্টিশক্তি হারালেন আইনজীবী

২০
X