বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ০৫:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

প্রথম দিনেই আলীর আয় ১.০৮ লাখ টাকা

প্রথম দিনেই আলীর আয় ১.০৮ লাখ টাকা। ছবি : সংগৃহীত
প্রথম দিনেই আলীর আয় ১.০৮ লাখ টাকা। ছবি : সংগৃহীত

মুক্তির প্রথম দিনেই আশাতীত সাড়া ফেলেছে অভিনেতা ইরফান সাজ্জাদ অভিনীত নতুন চলচ্চিত্র ‘আলী’। মাত্র ৯টি শো থেকে ১.০৮ লাখ টাকার সংগ্রহ প্রমাণ করে দিয়েছে যে, দর্শক পরিবারকেন্দ্রিক ও সংবেদনশীল গল্পের প্রতি আগ্রহী। তবে প্রশ্ন উঠেছে, এত ইতিবাচক প্রতিক্রিয়ার পরও কেন ‘আলী’র মতো একটি গুরুত্বপূর্ণ সিনেমা সীমান্ত সম্ভার, এসকেএস, উত্তরার মতো গুরুত্বপূর্ণ এলাকায় কোনো শো পাচ্ছে না?

পরিচালক বিপ্লব হায়দারের ‘আলী’ সিনেমাটি কোরবানির ঈদের সময় মুক্তি পাওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে পিছিয়ে যায়। অবশেষে আজ চারটি মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েছে : ব্লকবাস্টার যমুনা ফিউচার পার্ক, স্টার সিনেপ্লেক্স, লায়ন সিনেমাস এবং মমইন থিয়েটার। সিনেমার গল্প একেবারেই ভিন্ন ধরনের এবং এতে ইরফান সাজ্জাদ একজন বাকপ্রতিবন্ধী ও অটিজমে আক্রান্ত তরুণের চরিত্রে অভিনয় করেছেন।

ইরফান সাজ্জাদ এই চরিত্রে অভিনয়ের জন্য কঠোর প্রস্তুতি নিয়েছেন। তিনি জানান, শুটিংয়ের চার মাস আগে থেকেই তিনি অন্যান্য কাজ বন্ধ রেখে শুধু চরিত্রের প্রস্তুতি নিয়েছেন। সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলার পাশাপাশি যারা অটিজম নিয়ে কাজ করেন, তাদের সঙ্গেও সময় কাটিয়েছেন। তার বিশ্বাস, ‘আলী’ চরিত্রটি দর্শকের মনে ‘দাগ কাটবে’।

পরিচালক বিপ্লব হায়দার দর্শকের এমন ভালোবাসায় উচ্ছ্বসিত। তিনি আশা করছেন, গোটা সপ্তাহজুড়েই দর্শকের এমন উপস্থিতি থাকবে। সিনেমায় ইরফান সাজ্জাদ ছাড়াও শতাব্দী ওয়াদুদ, কাজী হায়াৎ, মিশা সওদাগরসহ আরও অনেকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।

প্রাথমিক সাফল্যের পর সিনেমার কলাকুশলী এবং দর্শক মহলে এই প্রশ্ন উঠেছে যে, একটি ফ্যামিলি বেইজড ও সংবেদনশীল সিনেমা যদি প্রথম দিনেই এমন ইতিবাচক প্রতিক্রিয়া পায়, তবে আরও শো পেলে তা আরও ভালো করবে, এটাই তো স্বাভাবিক। অনেকে মনে করছেন, প্রতিদিন অন্তত একটি করে শো ‘আলী’কে দেওয়া হলে সিনেমাটি নিজেই তার জায়গা তৈরি করে নিতে পারবে। আর যদি তা না পারে, তবে সেই শো অন্য সিনেমাকে সহজেই দেওয়া যেতে পারে। কিন্তু মাঠে নামার সুযোগটুকু না দেওয়াটা কতটা ন্যায্য, তা নিয়ে প্রশ্ন থেকে যায়।

বিশেষ করে ঢাকার গুরুত্বপূর্ণ কিছু এলাকায়, যেখানে মাল্টিপ্লেক্সের দর্শক অনেক বেশি, সেখানে ‘আলী’র কোনো শো না থাকায় অনেকেই হতাশা প্রকাশ করেছেন। এই সীমাবদ্ধতা সত্ত্বেও ‘আলী’র প্রথম দিনের সংগ্রহ আশাব্যঞ্জক, যা প্রমাণ করে যে ভালো গল্পের প্রতি দর্শকের আগ্রহ এখনো অটুট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

১০

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

১১

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

১২

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

১৩

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

১৪

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

১৫

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

১৬

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

১৭

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

১৮

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

১৯

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

২০
X