বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ১০:২৩ এএম
অনলাইন সংস্করণ

বিসিবি পরিচালক রুবাবাকে নিয়ে ‘বেফাঁস’ মন্তব্য, তোপের মুখে পোস্ট মুছলেন ইরফান

ইরফান সাজ্জাদ ও রুবাবা দৌলা। ছবি : সংগৃহীত
ইরফান সাজ্জাদ ও রুবাবা দৌলা। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন পরিচালক হিসেবে করপোরেট ব্যক্তিত্ব রুবাবা দৌলার দায়িত্ব গ্রহণকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যখন অভিনন্দনের জোয়ার, ঠিক তখনই এক ‘বেফাঁস’ মন্তব্য করে বিতর্কের জন্ম দিলেন অভিনেতা ইরফান সাজ্জাদ। নেটিজেনদের তীব্র তোপের মুখে শেষ পর্যন্ত সেই পোস্ট মুছে ফেলতে বাধ্য হয়েছেন তিনি।

গত ৩ নভেম্বর প্রথমবারের মতো বিসিবির বোর্ড মিটিংয়ে যোগ দেন জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কর্তৃক মনোনীত নতুন পরিচালক রুবাবা দৌলা। এদিন তার একটি স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করে ইরফান সাজ্জাদ লিখেছিলেন, ‘এর পরও যদি পোলাপান পারফরম্যান্স না করতে পারে, তাহলে আর আশা নেই।’

অভিনেতার এই মন্তব্যকে অনেকেই নিছক রসিকতা হিসেবে দেখলেও, নেটিজেনদের একটি বড় অংশ একে ‘অশালীন’ ও ‘নারীবিদ্বেষী’ হিসেবে আখ্যায়িত করেছেন। তাদের মতে, একজন নারী ক্রীড়া সংগঠকের পেশাদারিকে ছাপিয়ে তার বাহ্যিক সৌন্দর্যকে ইঙ্গিত করে এমন মন্তব্য কুরুচিপূর্ণ।

ফেসবুক ব্যবহারকারী তুনাজ্জিনা সিকদার তুনা ইরফানের পোস্টের স্ক্রিনশট শেয়ার করে কড়া ভাষায় লেখেন, ‘জনাব ইরফান সাজ্জাদ, দয়া করে আপনার সংবাদ উপস্থাপিকা স্ত্রী বা বোন (যদি থাকে) তাদের জিজ্ঞেস করুন, কর্মক্ষেত্রে কি তারা এমন মন্তব্য শুনে স্বাচ্ছন্দ্যবোধ করবেন? রসিকতা এবং অশালীনতার মধ্যে পার্থক্য আছে। আপনার মন্তব্যটি রসিকতা নয়, এটি অশালীন আচরণ, যা নারীদের জন্য অনিরাপদ পরিবেশ সৃষ্টি করে।’ তিনি অভিনেতাকে জনসমক্ষে ক্ষমা চাওয়ারও আহ্বান জানান।

সমালোচনার মুখে ইরফান সাজ্জাদ প্রথমে তার মন্তব্যের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন। তিনি লেখেন, ‘আমি একজন সাধারণ মানুষ এবং বাংলাদেশের ক্রিকেটের ভক্ত। আমার পোস্টটি ব্যঙ্গাত্মক ছিল। রুবাবা আপু আমার ক্রাশ, তাকে স্বাগত জানাচ্ছিলাম। বলতে চেয়েছিলাম এত সুন্দর ও মেধাবী একজন ব্যক্তি বিসিবিতে যোগ দিয়েছেন, তার পরও যদি খেলোয়াড়রা অনুপ্রাণিত না হন, তবে কখনোই হবে না।’

তবে বিতর্ক না থামায় শেষ পর্যন্ত পোস্টটি সরিয়ে নেন ইরফান। পরবর্তীতে তিনি জানান, ‘অনেকেই ভুল বুঝেছে, তাই পোস্টটি ডিলিট করছি। এখন তো কিছু পোস্ট করলেই মানুষ উল্টাপাল্টা মন্তব্য করে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X