তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৪, ০২:৫৭ এএম
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৪, ০৩:২৩ পিএম
প্রিন্ট সংস্করণ

বাণিজ্যিক সিনেমার দিকে যাব না : মুক্তি

বাণিজ্যিক সিনেমার দিকে যাব না : মুক্তি

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা রুমানা ইসলাম মুক্তির জন্মদিন ছিল রোববার (১ ডিসেম্বর)। ১৯৮২ সালের এই দিনে ঢাকার ইস্কাটনে জন্মগ্রহণ করেন তিনি। মুক্তি ঢালিউডের কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারার মেয়ে।

দীর্ঘদিন ধরে চলচ্চিত্র থেকে দূরে থাকা মুক্তি এবার তার ভক্তদের জন্য সুখবর দিয়েছেন। তিনি জানিয়েছেন, আবারও সিনেমায় ফিরতে চান। এ নিয়ে মুক্তি বলেন, ‘আমি কখনোই অভিনয়ে নিয়মিত ছিলাম না। আমার কাজের সংখ্যা কম ছিল এবং অনেক কাজ করার ইচ্ছা ছিল না। তবে সামনে হয়তো আমাকে কিছু সিনেমায় দেখতে পাবেন দর্শক। ভালো গল্প ও চরিত্র পেলে কাজ করার ইচ্ছা আছে।’

সিনেমার প্রস্তাব সম্পর্কে মুক্তি আরও বলেন, ‘বাণিজ্যিক সিনেমা আমি করতে চাচ্ছি না। অনেক প্রস্তাব পাচ্ছি, তবে অফট্র্যাক সিনেমা করতে চাই। যদি এমন একটি সিনেমা হয়, যা সামাজিক কাহিনির ওপর ভিত্তি করে এবং ভালো গল্প নিয়ে হয়, তবে তাতে অভিনয় করব। কিন্তু বাণিজ্যিক সিনেমার দিকে আর যাব না, কারণ আমি সেগুলোর জন্য উপযুক্ত নই।’

১৯৯২ সালে গৌতম ঘোষ পরিচালিত ‘পদ্মা নদীর মাঝি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে পা রাখেন মুক্তি। এরপর নায়িকা হিসেবে তার চলচ্চিত্র যাত্রা শুরু হয় ‘চাঁদের আলো’ সিনেমা দিয়ে, যেখানে তিনি চিত্রনায়ক ওমর সানীর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন। সিনেমাটি মুক্তির পর ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে এবং বিশেষ করে সিনেমার গানগুলো—‘তুমি আমার চাঁদ, আমি চাঁদেরই আলো’ এবং ‘প্রেমের নামে মিথ্যে বলো না’—আজও মানুষের মুখে মুখে ফেরে।

মুক্তি অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘লড়াই’, ‘শ্রাবণ মেঘের দিন’, ‘হাছন রাজা’, ‘জগৎ সংসার’, ‘দারোয়ানের ছেলে’, ‘তুমি আমার স্বামী’, ‘পিতা মাতার আমানত’সহ আরও অনেক সিনেমা, যেখানে তার অভিনয় দর্শকমহলে প্রশংসিত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবীণদের সুরক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করলেন আইনমন্ত্রী

আরমান-মুক্তির মনোনয়নপত্র জমা দিলেন বাপ্পারাজ

বেলজিয়ামের বিপক্ষে মানবপ্রাচীর আলিরেজার জীবনের ৫ চমকপ্রদ তথ্য

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদ নেতাদের সাক্ষাৎ

নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণা

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা সফলভাবে শেষ: শেহবাজ শরিফ  

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনালে আগুন

আশুরা নিয়ে প্রচলিত ৫ ভুল ধারণা

৪ বছর পর শিপ্রা হত্যার রহস্য উদঘাটন

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ছেলের হাতে প্রাণ গেল বাবার

১০

ডিসি সারওয়ারকে শুভাকাঙ্ক্ষীর খোলা চিঠি, জানালেন অজানা তথ্য

১১

যুব অধিকার পরিষদের নেতাকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা

১২

৬ জেলায় সেনা মোতায়েনের ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, যুবলীগ নেতা আটক

১৪

কে হতে যাচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী

১৫

কাঠগড়ায় দাঁড়িয়ে ইনুর হুমকি, ‘কি করতেছে তা খাতায় সংরক্ষণ করে রাখছি’

১৬

নামাজে শরিক হওয়ার পর সামনে খালি জায়গা দেখলে যা করবেন

১৭

হাসপাতালে মনির খানের মা, স্বস্তির খবর দিলেন গায়ক

১৮

বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার

১৯

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বলাতেই সিলেট ডিসি প্রত্যাহার : শিবির সভাপতি

২০
X