তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৪, ০২:৩২ এএম
আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪, ১০:১০ এএম
প্রিন্ট সংস্করণ

শামীম-তানিয়ার ‘আনিস সাহেব’

শামীম-তানিয়ার ‘আনিস সাহেব’

ছোট পর্দার জনপ্রিয় দুই তারকা অভিনেতা শামীম হাসান সরকার ও অভিনেত্রী তানিয়া বৃষ্টি। জুটি বেঁধে এরই মধ্যে তারা বেশকিছু দর্শকপ্রিয় নাটক উপহার দিয়েছেন। এবার আরও একটি নাটকে অভিনয় করলেন তারা। নাম ‘আনিস সাহেব’। এটি পরিচালনা করছেন সময়ের ব্যস্ত নির্মাতা জুবায়ের ইবনে বকর। নাটকের গল্প ‘আনিস সাহেব’ চরিত্রে অভিনয় করা শামীম হাসানকে নিয়ে। যে একজন সৎ ও নিষ্ঠাবান মানুষ। তিনি একেবারেই মিথ্যা বলা মানুষ পছন্দ করেন না। যার কারণে তার সঙ্গে যদি কেউ মিথ্যা বলে এবং ধরা পরে যায়, তাহলে প্রচণ্ড রেগে যান তিনি, তুলেন গায়ে হাতও। এমনই এক গল্প নিয়ে তৈরি হয়েছে নাটক ‘আনিস সাহেব’। এর নির্মাতা জুবায়ের ইবনে বকর কালবেলাকে বলেন, ‘এই নাটকের প্রধান শক্তি গল্প। যার জন্যই দর্শক দেখবে বলে আমি আশাবাদী। এ ছাড়া নাটকের প্রধান দুই চরিত্রে শামীম হাসান সরকার ও তানিয়া বৃষ্টি দুর্দান্ত অভিনয় করেছেন। তাদের সঙ্গে কাজ করার মজাই আলাদা। শুটিং সেটে তারা খুবই সাপোর্টিভ। দর্শকদের একটি ভালো কাজ উপহার দিতে শুটিংয়ে নিজেদের সেরাটি দিতে একদমই কার্পণ্য করেন না তারা। আশা করি কাজটি সবার ভালো লাগবে।’

এই নাটকে শামীম হাসান সরকারের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি। যে স্বামীর এমন আচরণে খুবই বিরক্ত। কারণ মিথ্যা সহ্য করতে না পারা ‘আনিস সাহেব’-কে নিয়ে প্রতিবেশীদের অভিযোগের শেষ নেই।

কমেডি ড্রামা ধাঁচে নির্মিত ‘আনিস সাহেব’ নাটকটি আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) জাগো এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে।

এই নাটকে শামীম হাসান সরকার ও তানিয়া বৃষ্টি ছাড়া আরও অভিনয় করেছেন রাখি চৌধুরী, আশরাফুল আলম সোহাগ, শাহনেওয়াজ রিপনসহ আরও অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১০

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১১

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১২

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১৩

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১৪

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১৫

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১৬

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৭

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৮

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৯

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

২০
X