তারাবেলা ডেস্ক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৪, ০২:৩২ এএম
আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪, ১১:২৬ এএম
প্রিন্ট সংস্করণ

‘ভেড়িয়া ২’-এ শ্রদ্ধা কাপুর

বলিউড তারকা শ্রদ্ধা কাপুর। ছবি: সংগৃহীত
বলিউড তারকা শ্রদ্ধা কাপুর। ছবি: সংগৃহীত

বলিউড তারকা শ্রদ্ধা কাপুর। অভিনয় ক্যারিয়ারের সেরা সময়ে আছেন তিনি। এ বছর মুক্তি পাওয়া তার একমাত্র সিনেমা ‘স্ত্রী ২’ দিয়ে ভারতীয় বক্স অফিসে ঝড় তুলেন তিনি। এবার তার ভাবনায় নতুন বছরের পরিকল্পনা।

শ্রদ্ধা বর্তমানে সৌদি আরবের জেদ্দায় আছেন। সেখানে অনুষ্ঠিত হওয়া রেড সি ফিল্ম ফেস্টিভালে অংশ নিয়েছেন এই নায়িকা। সেখানে ক্যারিয়ার নিয়ে নিজের পরিকল্পনা ও ‘দ্য ম্যাডক সুপার ন্যাচারাল ইউনিভার্স’ টিমের সিক্যুয়েল ‘ভেড়িয়া ২’ সিনেমায় অভিনয় নিয়ে কথা বলেন। সাক্ষাৎকারের শুরুতেই তিনি বলেন, ‘এ বছর আমার একটি মাত্র সিনেমা ‘স্ত্রী ২’ মুক্তি পায়। বক্স অফিস থেকে সফলতাও আসে ব্যাপক। যার কারণে আমার কনফিডেন্সও বেড়ে গেছে। তাই সামনে যে কাজগুলো করব, সেগুলো নিয়ে আমি অনেক বেশি সচেতন থাকব। কারণ আমার কাজগুলো নিয়ে দর্শকের প্রত্যাশা ক্রমেই বাড়ছে। তাদের কথা মাথায় রেখেই নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হবো।’

এ সময় ‘ভেড়িয়া ২’ সিনেমায় ক্যামিও চরিত্রে অভিনয়ের বিষয়ে শ্রদ্ধার কাছে জানতে চাওয়া হলে অভিনেত্রী বলেন, ‘শুধু সময়ই বলবে যে, আমি ম্যাডক ফিল্ম ইউনিভার্সের অন্য কোনো সিনেমায় আবার ক্যামিও করব কি না। আমি এখনো এ বিষয়ে চিন্তা করিনি। যদি করি তাহলে জানাব।’ এর আগে ‘ভেড়িয়া’তে শ্রদ্ধাকে একটি গানে ক্যামিও চরিত্রে দেখা যায়। শ্রদ্ধার পরিকল্পনায় এখন নতুন বছর। ২০২৫ সালের জন্য তার হাতে বেশ কয়েকটি সিনেমা রয়েছে। সিনেমাগুলোর নাম ঘোষণার পর শুটিং শুরু হবে নতুন বছরে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ের মৃত্যুতে দেশে ফিরছেন ফরাসি কোচ

‘মেসি সর্বকালের সেরা’, এই মন্তব্যটি ভুয়া : রোনালদো

তবে কি আজ নেইমারের দিন?

রাশিয়ান হাউসে ‘মহান দেশপ্রেমিক যুদ্ধ’র শোক ও স্মরণ দিবস পালিত 

বিশ্বকাপে ইরানকে সুখবর দিলো যুক্তরাষ্ট্র

মসজিদে ঝুলছে ইমামের মরদেহ, রুমে পড়ে আছে চিরকুট

কেন ফ্রি-কিক নেননি রোনালদো?

রোনালদোর প্রত্যাবর্তনের ম্যাচে উজবেকিস্তানকে গুঁড়িয়ে দিল পর্তুগাল

মেসিকে ছাড়িয়ে নতুন রেকর্ড রোনালদোর

এখনো ফুরিয়ে যাইনি… বিশ্বরেকর্ড গড়েই নিন্দুকদের জবাব রোনালদোর

১০

সিটিজেন প্ল্যাটফর্ম অ্যাওয়ার্ড পেলেন ২৫ গুণীজন

১১

স্বদেশী কিংবদন্তিকে ছাড়িয়ে সবার উপরে রোনালদো

১২

৩৯-এ পা দিলেন রোজারিওর সেই ছোট্ট জাদুকর 

১৩

সকালের ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৪

রোনালদো অনন্য, রোনালদোই প্রথম

১৫

নতুন ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো

১৬

গোল পেলেই নতুন বিশ্বরেকর্ড গড়বেন রোনালদো

১৭

শিশু ফাহিমা হত্যা মামলা / ৩ জনের বিরুদ্ধে চার্জগঠন, আদালতে আসামিকে মারধর

১৮

লোক ভাড়া করে রিকশা শ্রমিক লীগের ঝটিকা মিছিল, আটক ৩

১৯

গিনেস রেকর্ডধারী ‘ফুটবল ম্যান’ মাসুদ রানার পাশে ডিসি রায়হান

২০
X