তারাবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৩, ০২:৩৬ এএম
প্রিন্ট সংস্করণ

ইমরানের প্রত্যাবর্তন

ইমরানের প্রত্যাবর্তন

লম্বা বিরতিতে ছিলেন বলিউড অভিনেতা ইমরান খান। সর্বশেষ ২০১৫ সালে তাকে কঙ্গনা রনৌতের সঙ্গে ‘কাট্টি বাট্টি’ সিনেমায় দেখা গিয়েছিল। সেই বিরতি কাটিয়ে আবারও বলিউডে প্রত্যাবর্তন করতে চলেছেন আমির খানের ভাগনে ইমরান।

সম্প্রতি ইমরান খান ইনস্টাগ্রামে একটি পোস্টে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, বলিউডে প্রত্যাবর্তন করার জন্য নিজেকে প্রস্তুত করছেন তিনি। সামাজিক মাধ্যম থ্রেডসে লিখেছেন, ‘এটি তাদের সবার জন্য, যারা আমাকে চান। আমি আপনাদের কথা শুনতে পাচ্ছি। আমি কাজ করছি সেটির জন্য। ধন্যবাদ এত ধৈর্য ধরে আমার সঙ্গে থাকার জন্য।’

অভিনেতার এই পোস্টের পর ভক্তদের একের পর এক মন্তব্য আসতে থাকে। এক ব্যক্তি লিখেছেন, ‘প্লিজ ফিরে আসুন।’ আরেকজন লিখেছেন, ‘আপনাকে ভীষণ মিস করেছি।’ কেউ কেউ আবার লিখেছেন, ‘এটি সত্যি তো!’

কয়েকদিন আগে জিনাত আমানের একটি ইনস্টাগ্রাম পোস্টে এক ব্যক্তি লিখেছিলেন, ‘জিনাত আমান পর্যন্ত কামব্যাক করে ফেলল, না জানি আমার ইমরান খান কবে ফিরবেন!’ এর পরই ভক্তের সেই কমেন্টে অভিনেতা রিপ্লাই করেন। তিনি তার নাম ধরে লেখেন, ‘চল অদিতি, এটি ইন্টারনেটের ওপর ছেড়ে দেওয়া যাক। যদি এতে ১ মিলিয়ন লাইক হয় আমি তাহলে কামব্যাক করব।’ এর পরই নতুন করে ভক্তদের উদ্দেশে বার্তা দিলেন অভিনেতা।

পারফেকশনিস্ট আমির খানের বোনের ছেলে ইমরান খান। একাধিক চলচ্চিত্রে আমির খানের ছোটবেলার চরিত্রে অভিনয় করেছেন তিনি। এরপর ‘জানে তু ইয়া জানে না’ দিয়ে বলিউডে পা রাখেন ইমরান। তারপর ‘আই হেট লাভ স্টোরিজ’, ‘দিল্লি বেলি’, ‘মেরে ব্রাদার কি দুলহান’র মতো চলচ্চিত্রে দেখা গেছে তাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনা স্বামীর টাকা নিয়ে পালালেন বাংলাদেশি স্ত্রী 

আলোচিত কৃষক কবির হোসেনের দাফন সম্পন্ন

বরিশালে ৩০ যাত্রী নিয়ে খাদে পড়ল বাস

নাভানা গ্রুপের সাজেদুলসহ ৪ জনের জামিন মঞ্জুর

পারমাণবিক অস্ত্রভাণ্ডার দ্রুত গতিতে বাড়াচ্ছেন কিম জং উন

স্বর্ণের দামে বড় পতন

হত্যা মামলার আসামির গরু বিক্রি করে দিলেন বিএনপি নেতা

সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা 

তেলের দাম আরও কমেছে, বাজারে স্বস্তি

ডিআর কঙ্গোকে হারিয়ে নকআউট পর্বে কলম্বিয়া

১০

স্কুল-কলেজের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

১১

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১২

ইরানের প্রতিরক্ষা নিয়ে কথা বলার সুযোগ নেই: পেজেশকিয়ান

১৩

হত্যা মামলার আসামি গ্রেপ্তার

১৪

বিশ্বকাপে মেসির মুখোমুখি হওয়া দারুণ হবে: রোনালদো

১৫

এরবিলের নতুন আকর্ষণ ‘হ্যাঙ্গিং গার্ডেনস অব ব্যাবিলন’

১৬

শীর্ষ সন্ত্রাসী যুবলীগ নেতা ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার

১৭

প্রকৃতি মাতানো অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘ডোরাকাটা বাঘ’

১৮

পে-স্কেল নিয়ে বসছে সভা, আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

১৯

সেতুর অভাবে দুর্ভোগে ১০ গ্রামের মানুষ, অর্ধশতক ধরে নৌকাই ভরসা

২০
X