তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৫, ০৩:০১ এএম
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৫, ১২:১০ পিএম
প্রিন্ট সংস্করণ

তারা তিনজনের টেনশন

তারা তিনজনের টেনশন

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা নিয়াজ মাহবুবের পরিচালনায় বছরের শুরুতে নাটকে জুটি বাঁধছেন অভিনেতা মোশাররফ করিম, অভিনেত্রী নাজিয়া হক অর্ষা এবং অভিনেত্রী স্বর্ণলতা দেবনাথ। নাটকের নাম ‘টেনশন’। নাটকটি রচনা করেছেন মনসুর রহমান চঞ্চল। এরই মধ্যে রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে এর দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে।

পরিচালক নিয়াজ মাহবুব জানান, ‘টেনশন’ নাটকটি ‘বিঞ্জ’র পর্দায় শিগগির প্রচার হবে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘টেনশন বেশ ভালো একটা গল্প। একেবারেই অন্যরকম। গড়পড়তা অনেক গল্পে কাজ করে যেতে হয়। তার মধ্য থেকে হঠাৎ করেই এ গল্পটা একেবারেই আলাদা লেগেছে। মানে অহেতুক টেনশনের মধ্যে একটি লোকের জড়িয়ে যাওয়া, যার জন্য তার নিজের কোনো দায় নেই; কিন্তু সেই দায় তার নিজের ঘাড়ের ওপর এসে পড়ে। সেই দায় থেকে বের হওয়ার গল্পই হচ্ছে ‘টেনশন’। আমি খুব আশাবাদী কাজটি নিয়ে। অর্ষার সঙ্গে আমার বেশকিছু কাজ হয়েছে। প্রতিটি কাজই দর্শক বেশ ভালোভাবে গ্রহণ করেছে। আর নিঃসন্দেহে সে একজন ভালো অভিনেত্রী। স্বর্ণলতার সঙ্গে এবারই প্রথম কাজ করা। এর আগে তার সঙ্গে কাজ করা না হলেও আমি ওর বেশকিছু কাজ দেখেছি। কাজে তিনি খুবই সিনসিয়ার। অলরেডি অভিনয়ে তিনি ভালো করছেন।’

নতুন এই নাটকটি নিয়ে অর্ষা বলেন, ‘মোশাররফ ভাইয়ের সঙ্গে ‘খায়েশ’, ‘বনলতার প্যারা’, ‘সেইরকম চা খোর’, ‘স্বপ্ন বিভ্রাট’, ‘ঘুম’সহ আরও বেশকিছু নাটকে কাজ করেছি। তার সঙ্গে কাজ করলে সবসময়ই কিছু না কিছু শেখা যায়।’

বেশ কয়েক বছর আগে নিয়াজ মাহবুবের পরিচালনায় ‘পায়ের নিচে পিচ্ছিল স্বর্গ’ নাটকে অভিনয় করেছিলেন মোশাররফ করিম। এবার একই নির্মাতার আরও একটি কাজ করলেন। এ ছাড়া এই অভিনেতার হাতে অর্ষা অভিনীত ‘চিলেকোঠার সংসার’ মাছরাঙা টিভিতে প্রচার হয়েছে। এদিকে স্বর্ণলতা জাহিদ হাসানের সঙ্গে ‘ভাল্লাগে না’ নামে একটি ধারাবাহিকে অভিনয় শুরু করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েও কেন ৩য় স্থানের দলকে পায়নি ব্রাজিল-আর্জেন্টিনা

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প অনুভূত

সাতক্ষীরা সীমান্তে কোটি টাকার পণ্য জব্দ, আটক ৩

প্রধান শিক্ষিকার ব্যাগে মিলল স্কুল ফিডিংয়ের ডিম-রুটি

আসামির প্রক্সি দেওয়া সেই নারী ২ দিনের রিমান্ডে 

ফ্যামিলি কার্ডের জন্য কোথাও যেতে হবে না, বাড়িতেই পৌঁছে যাবে: ডা. জাহিদ

সুন্দরবনে ‘দুলাভাই বাহিনী’র সঙ্গে কোস্ট গার্ডের গোলাগুলি, নিহত ১

বিশ্বকাপে আর্জেন্টাইন কোচদের জাদু চলছেই

চার বছর পর আবারও প্রেক্ষাগৃহে ‘হাওয়া’

হাম ও উপসর্গে মৃত্যু ৭০০ ছাড়াল

১০

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ জনের মৃত্যু

১১

মাদক থেকে যুবসমাজকে বাঁচাতে সামাজিক আন্দোলন জরুরি: প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ

১২

সাবেক এমপি আশিকা সুলতানা তিন দিনের রিমান্ডে 

১৩

বাজেটে স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দিয়েছেন প্রধানমন্ত্রী: শামা ওবায়েদ

১৪

কোনো মূল্য দিয়ে ইরানের সঙ্গে চুক্তি করবে না যুক্তরাষ্ট্র: রুবিও

১৫

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ 

১৬

‘হ্যারি কেইনের ওপর জাদু করা’ কে এই নানা কওয়াকু?

১৭

যে ‘ভুল’ থেকেই কিংবদন্তি হয়ে উঠেছে ১০ নম্বর জার্সি, জানলে অবাক হবেন

১৮

নারায়ণগঞ্জে দুগ্রুপের সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর, আহত ২০

১৯

শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের একান্ত বৈঠক

২০
X