তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৫, ০২:৩৭ এএম
আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ০৪:৩৮ পিএম
প্রিন্ট সংস্করণ

লুকিয়ে সিনেমা দেখব : রিয়েলি

লুকিয়ে সিনেমা দেখব : রিয়েলি
লুকিয়ে সিনেমা দেখব : রিয়েলি

স্বপ্ন তার আকাশ ছোঁয়া। যার স্বপ্ন আকাশের মতো বিশাল তাকে আটকে রাখার সাধ্য কার? রুপালি দুনিয়ায় ডানা মেলার স্বপ্ন নিয়ে পথচলা শুরু নিপা আহমেদ রিয়েলির। আজ শুক্রবার থেকে তার নামের পাশে যুক্ত হলো চিত্রনায়িকা তকমা। মুক্তি পেয়েছে রিয়েলির ‘মেকাপ’ সিনেমা। অনন্য মামুন পরিচালিত সিনেমাটির গল্পে উঠে আসবে চিত্রপুরীর অন্ধকার অধ্যায়ের গল্প। একজন সাধারণ মেয়ের নায়িকা হয়ে ওঠার গল্প। খ্যাতিমান তারকার সঙ্গে প্রেম। ব্যক্তিজীবনের নানা টানাপোড়েনের গল্পই হচ্ছে ‘মেকাপ’। এতে রিয়েলির বিপরীতে রয়েছেন কিংবদন্তি অভিনেতা তারিক আনাম খান ও রোশান।

নিজের প্রথম সিনেমায় তারিক আনামের মতো শিল্পীর সঙ্গে স্ক্রিন শেয়ার প্রসঙ্গে কালবেলাকে রিয়েলি বলেন, ‘শুটিং সেটে তারিক আনাম খান যে এত বড় মাপের অভিনেতা, সে কথা একটি বারের জন্যও বুঝতে দেননি। তার মতো অভিনেতার সঙ্গে স্ক্রিন শেয়ার করা আমার জন্য ভাগ্যের ব্যাপার। এরপর তার সাপোর্ট না পেলে নিজেকে মেলে ধরতে পারতাম না।’

এরপর রোশানের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, ‘রোশান ভাই অনেক হেল্পফুল ছিলেন। তিনিও চাইছিলেন যেন কাজটি অনেক ভালো হয়। পুরো টিম মিলেই চেষ্টা করেছি একটি ভালো প্রোজেক্ট উপহার দিতে।’

এরপর ‘মেকাপ’ সিনেমায় চ্যালেঞ্জ প্রসঙ্গে রিয়েলি বলেন, ‘পুরোটাই চ্যালেঞ্জ ছিল আমার জন্য। কারণ একজন জনপ্রিয় নায়িকার চরিত্র আমাকে তুলে ধরতে হবে। আমি তো নতুন। তাই আমাকে অনেক স্টাডি করতে হয়েছে। চেয়েছি সুন্দর করে নিজের চরিত্র বিশ্বাসযোগ্য করে তুলতে। কতটা পেরেছি দর্শক বিচার করবেন।’

এ মুহূর্তের ব্যস্ততা কী নিয়ে—জানতে চাইলে নায়িকা বলেন, ‘সিনেমার প্রচারণায় সময় দিচ্ছি। শুক্রবার নিজের মতো করে একটি শো বোরকা পরে দর্শকের সঙ্গে বসে তাদের প্রতিক্রিয়া দেখব। এরপর টিমের সঙ্গে হল ভিজিটে যাব। এভাবেই চলবে। এ ছাড়া সিনেমার জন্য তো পত্রিকা, অনলাইন ও টেলিভিশনে সাক্ষাৎকার দিচ্ছি।’

রিয়েলি আরও বলেন, ‘দর্শকের জন্যই আমরা কাজ করি। আমার প্রথম সিনেমা সবাইকে দেখার আহ্বান করব। সিনেমাটি দেখার পর আপনাদের মতামত দেবেন।’

সিনেমাটিতে যুক্ত হলেন কীভাবে জবাবে এই নায়িকা বলেন, ‘পরিচালক এই সিনেমাটির জন্য একজন নতুন মুখ খুঁজছিলেন। তখন আমার কাছে কাজের প্রস্তাব আসে। গল্পটি শুনে মনে হয়েছে, আমার এমন একটি সিনেমার মাধ্যমেই বড় পর্দায় আসা প্রয়োজন। কারণ গল্প এক কথায় অসাধারণ। আমি ভাগ্যবতী এত সুন্দর একটি গল্পের সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে আমার অভিষেক হলো এজন্য।’

আড়াই কোটি টাকা বাজেটের সিনেমাটিতে ঢাকাই ছবির একজন সুপারস্টারের জীবনের ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে বলে গুঞ্জন রয়েছে।

এদিকে রিয়েলি অভিনীত ‘খোদা হাফেজ’ সিনেমাটি চলতি বছর ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এ ছাড়া বিগ বাজেটের ওয়েব সিরিজ ‘নেটওয়ার্ক’ও শিগগির দেখবেন বলে জানালেন এই নায়িকা। আরও কিছু চলচ্চিত্রের কাজ রয়েছে, যা এ বছরই শুটিং শুরু হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে ৫৪টি হারানো মোবাইল ফোন উদ্ধার

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী

১০

ডিবির হাতে গ্রেপ্তার ভাইরাল সেই রুনা 

১১

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

১২

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

১৩

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

১৪

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

১৫

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

১৬

নিবন্ধন পেল বাংলা পোস্ট

১৭

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

১৮

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

১৯

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

২০
X